নবীন নিউজ, ডেস্ক ২৫ জুলাই ২০২৪ ০৯:২২ এ.এম
তথ্য প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশ জাপান। এই দেশের মানুষের গড় আয়ুও বেশি। দেশের মোট জনসংখ্যার অনেক বড় একটি অংশের বয়স ৬৫ বছরের বা তার চেয়েও বেশি। এর ফলে দেশটিতে বিভিন্ন খাতে পর্যাপ্ত কর্মী নেই। ওই সব শূন্য খাতে প্রযুক্তিকে ব্যবহার কর্মীর শূন্যতা পূরণের নানা উদ্যোগ নিয়েছে দেশটি।
সম্প্রতি জাপানের ব্যস্ততম বিমানবন্দর হানেদায় মালামাল পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে চালকবিহীন টয়োটা গাড়ি। ভালোভাবেই কাজ করে যাচ্ছে গাড়িটি।
এই গাড়িকে বলা হচ্ছে ‘লেভেল চার’। এই গাড়ি স্বচালিত। তবে কোনো চালকও এর নিয়ন্ত্রণ নিতে পারেন। হানেদায় ব্যবহৃত গাড়িটি একবারে ১৩ টন ওজনের কন্টেইনার টেনে নিতে সক্ষমতা দেখাচ্ছে। গাড়িটির নির্মাতা অল নিপ্পন এয়ারওয়েজ (আনা) ও টয়োটা ইন্ডাস্ট্রিজ।
চালকবিহীন এই গাড়িটি একবারে ছয়টি কন্টেইনার টানতে পারে। এটি উড়োজাহাজ ও বিমানবন্দর ভবনের মধ্যে প্রায় দুই কিলোমিটার দূরত্ব অনায়াসে যাতায়াত করতে পারে। স্বচালিত গাড়িটি ১ জুলাই থেকে বিমানবন্দরে মালামাল পরিবহনে কাজ করে যাচ্ছে।
প্রসঙ্গত, দেশটিতে দিন দিন পর্যটকের সংখ্যা বাড়ায় বিমানবন্দরে নিরাপত্তা রক্ষায় হিমশিম খাচ্ছে জাপান। এদিকে দেশটি পর্যটক বাড়ানোর উদ্যোগ হাতে নিয়েছে।
আগামী ছয় বছরে দেশটি বার্ষিক পর্যটকের সংখ্যা দ্বিগুণ করতে চায়। বাস্তবতা বিবেচনায় বিমানবন্দরে মালামাল পরিবহনের জন্য ‘লেভেল চার’ বা স্বচালিত গাড়ির ব্যবহার বাড়তে পারে। এদিকে দেশটির সরকারি সড়কগুলোতেও ‘লেভেল চা ‘ গাড়ি চলাচলের বৈধতা দেওয়া রয়েছে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন