নবীন নিউজ ডেস্ক ১৮ জুলাই ২০২৪ ০৯:৫৫ এ.এম
সংগৃহীত ছবি
চলমান কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্রলীগ বয়কটের ডাক। শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি বন্ধের ব্যবস্থা নিতেও আলটিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে।
এছাড়াও গতকাল রাতে হলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর দেখা মিললেও সকাল থেকে তাদেরকে আর দেখা যাচ্ছেনা বলে জানিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা৷ তাঁরা বলছেন, ছাত্রলীগ হল ছেড়ে পালিয়েছে রাতের বেলায়।
তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ নেতা আবু সাদাত মোহাম্মদ সায়েম। তিনি বলেন, আমি বর্তমানে হলে অবস্থান করছি। ছাত্রলীগ এমন কোন কাজ করে নি যে হল বা ক্যাম্পাস ছেড়ে পালাতে হবে। ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের সুখে, দুঃখে পাশে ছিল এবং থাকবে।
কিন্তু সরেজমিনে গিয়ে হলে তাকে হলে পাওয়া যায়নি। গতকালকে ক্যাম্পাসে থাকলেও এখন ক্যাম্পাসে দেখা যাচ্ছে না ছাত্রলীগের কাউকে। এবিষয়ে ছাত্রলীগের আরেক পদপ্রত্যাশী মোমিন শুভ বলেন, ক্যাম্পাস ছাড়ার মতো কিছু হয়নি। দীর্ঘদিন ছাত্রলীগের কমিটি না থাকায় নেতা কর্মীরা এখন ঢাকা কেন্দ্রিক বেশি থাকে।
হল গুলোতে খোঁজ নিয়ে আরও জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫টি হলের কোন হলেই বর্তমানে ছাত্রলীগের কোন নেতাকর্মীর উপস্থিতি নাই। গতকাল সকাল থেকেই তারা গা ঢাকা দিয়েছেন বলে জানা যায়।
অন্যদিকে কোটা আন্দোলনের সাথে যুক্ত ফরহাদ কাউসার, আহসানুল হক ও আরাফ ভুঁইয়াকে মারধরের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হামলাকারী ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে কোন ক্লাস কার্যক্রমে অংশ নিবেননা জানিয়ে বয়কটের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়াও হল থেকে অভিযুক্ত কয়েকজনের বালিশ, তোশক ও আসবাব পত্রও ফেলে দিয়েছেন তাঁরা।
কোটা আন্দোলনকারী তিন শিক্ষার্থী মারধরে নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সায়েম বলেন, আমি এই বিষয়ে কিছু জানিনা, মাত্রই শুনলাম।
এদিকে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্র নেতা বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি থাকবে কিনা এটা প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়।
এরা আগে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল বন্ধে ইউজিসি ও সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিবাদে দুপুর একটায় তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা । দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার ঘোষণা প্রত্যাহার করতে হবে, পূর্ণাঙ্গ নিরাপত্তা সহ বাস সেবা, বিদ্যুৎ, ওয়াইফাই আগের মত থাকতে হবে।
সিন্ডিকেটের সিদ্ধান্ত উপেক্ষা করে শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করেছেন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দীকি ও বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকি।
তারা বলেন, শিক্ষার্থীরা হলে নিরাপদ রয়েছে। যারা থাকতে চায় থাকতে পারবে। প্রক্টরিয়াল বডি এবং হল প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিবেন।
তবে নওয়াব ফয়জুন্নেসা হলের প্রাধ্যক্ষ জিল্লুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীদের কক্ষে কর্মচারী পাঠিয়ে হল ত্যাগে নির্দেশ দেয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।
নবীন নিউজ/পি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি