নবীন নিউজ, ডেস্ক ১৭ জুলাই ২০২৪ ১২:০৪ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারীদের ৫ হলসহ কয়েকটি হলকে ইতোমধ্যে ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) রাতে কোটাবিরোধী আন্দোলনে সমর্থনকারী শিক্ষার্থীদের একাট্টা দাবির মুখে এসব হলের প্রাধ্যক্ষরা ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা করে শিক্ষার্থীদের অঙ্গীকারনামা বা লিখিত দিতে বাধ্য হন।
বাকি হলগুলোতেও ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে সকাল থেকেই আন্দোলন চালাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এই কর্মকাণ্ডের প্রেক্ষিতে অধিকাংশ হলের ছাত্রলীগের পদপ্রত্যাশীরা রাতেই হল ছেড়েছেন বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, সকাল ৬টায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা হল থেকে ছাত্রলীগ ও ছাত্র রাজনীতি হঠানোর জন্য আন্দোলন শুরু করেন। এ সময় তাদের কোটা, ছাত্রলীগ ও ছাত্র রাজনীতির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।
একপর্যায়ে হল ছাত্রলীগের নেতাকর্মীদের মুখোমুখিও হন তারা। ফলে হলটিতে প্রাধ্যক্ষ এবং হাউস টিউটরদের উপস্থিতিতেই উচ্চবাচ্য বিনিময় করতে দেখা যায় উভয় পক্ষকে।
এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের নেতাকর্মীদের হল থেকে বের করে দিয়ে তাদের কক্ষে ভাঙচুর চালান হলের কোটাবিরোধী শিক্ষার্থীরা। সকাল ৭টার দিকে এই ভাঙচুর শুরু হয়। হলটিতে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
তারা বলেন, ছাত্রলীগ নেতারা সব হল ছেড়ে পালিয়েছে।
অন্যদিকে, মাস্টারদা সূর্যসেন হলেও ছাত্রলীগ নেতাকর্মীদের হল থেকে বের করে দেওয়া হয়। এমনকি ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়নের ৩৪৪ নম্বর কক্ষেও ভাঙচুর করা হয়েছে। এর পাশের দুই কক্ষসহ অন্য ছাত্রলীগ ক্যান্ডিডেটদের কক্ষেও ভাঙচুর করেন শিক্ষার্থীরা|
এছাড়া, বিজয় একাত্তর হলের ফটকে ভোর থেকে ছাত্রলীগের অবস্থান দেখা গেলেও সকাল ৭টায় শিক্ষার্থীরা একত্রিত হয়ে ছাত্রলীগ নেতাদের হল ছাড়া করেন এবং বিভিন্ন নেতার কক্ষে ও ছাত্র সংসদ কক্ষে ভাঙচুর চালান বলে জানা গেছে।
নবীন নিউজ/জেড
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি