নবীন নিউজ ডেস্ক ১৭ জুলাই ২০২৪ ১০:০০ এ.এম
সংগৃহীত ছবি
চলমান কোটা সংস্কার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মূল ফটকে ‘ছাত্রলীগ প্রবেশ নিষেধ’ লেখা পোস্টার লাগিয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ পোস্টার লাগানো হয়। পোস্টারে লেখা ‘ছাত্রলীগ প্রবেশ নিষেধ, আদেশক্রমে ছাত্রসমাজ’।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তারা কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছেন। সারা দেশের মানুষ তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী তাদের ভাই ও বোনদের ওপর হামলা চালিয়েছে। সারাদেশে কয়েকজন নিহতের ঘটনা ঘটেছে। তারা সুষ্ঠু বিচার দাবি করছেন।
এর আগে বেলা ১২টার দিকে বহিরাগতসহ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকটি লেগুনা ও মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল ফটকের সামনে অবস্থান নেয়। এই খবরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বের হয়ে আসে। এর কিছুক্ষণ পরই বহিরাগতসহ ছাত্রলীগ নেতাকর্মীদের লেগুনা বিশ্ববিদ্যালয়ের বিশ মাইল ফটক ত্যাগ করে।
এদিকে জাবি শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে গণ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, সাভার মডেল কলেজ, সাভার সরকারি কলেজ, বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পারমাণবিক শক্তি গবেষণা প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজ, মির্জা গোলাম হাফিজ কলেজ, সাভার যুব উন্নয়ন ও ধামরাই সরকারি কলেজের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
নবীন নিউজ/পি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি