নবীন নিউজ ডেস্ক ১৫ জুলাই ২০২৪ ০১:৫৬ পি.এম
সংগৃহীত ছবি
রাজধানীর বাজারে পেঁয়াজের দাম এক মাসে ৩১ শতাংশ বেড়েছে। এক বছর আগের তুলনায় যা ৭৭ শতাংশ বেশি। বর্তমানে এক কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা।
রোববার(১৪ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে অ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।
পেঁয়াজ ছাড়াও সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম। ডিমের দামও গত সপ্তাহের তুলনায় গতকাল বেশি ছিল। অবশ্য আলু, আদা, জিরা, লবঙ্গের দাম কিছুটা কমেছে। চড়া কাঁচা মরিচের দর।
পাইকারি ও খুচরা পেঁয়াজ বিক্রেতারা বলছেন, এবার কাঁচা পেঁয়াজ যখন বাজারে আসে, তখন থেকেই দাম বেশি। সম্প্রতি দেশজুড়ে হওয়া ভারী বৃষ্টি পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বৃষ্টির কারণে সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটেছে। এছাড়া এতদিন ভারতীয় পেঁয়াজ বাজারে ছিল না। এসব কারণেও দাম একটু বেশি।
কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি দোকানে মানভেদে ও দোকানভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১০০ থেকে ১০৮ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে মানভেদে দেশি পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি।
আমদানি (ভারতীয়সহ) করা পেঁয়াজ আরো বাড়তি দামে বিক্রি হচ্ছে। টিসিবি জানিয়েছে, আমদানি করা পেঁয়াজ ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এক মাস আগে এ পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা কেজি ছিল। এক বছর আগে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকা কেজি। অর্থাৎ গত বছরের তুলনায় এখন আমদানি করা পেঁয়াজের দাম ১৫৬ শতাংশ বেশি।
পাইকারি বিক্রেতারা বলছেন, বাজারে এতদিন ভারতীয় পেঁয়াজ না থাকলেও কয়েক দিন ধরে আসতে শুরু করেছে। এ কারণে ভারতীয় পেঁয়াজের দাম পাইকারি বাজারে কিছুটা কমেছে।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন