মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

৪ মাসে রেমিট্যান্স এসেছে ৯ বিলিয়ন ডলার, তিন দেশ থেকেই ৪৪ শতাংশ

নবীন নিউজ ডেস্ক ০৫ নভেম্বার ২০২৪ ১০:৩৭ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

চলতি অর্থবছরের প্রথম চার মাসে ৩০ দেশ থেকে ৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। এর মধ্যে  তিন দেশ থেকেই এসেছে ৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স, যা দেশে আসা মোট রেমিট্যান্সের ৪৪ দশমিক ২৯ শতাংশ। এই তিন দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসী আয় পাঠানো শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। এর পরেই রয়েছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।

অর্থবছরের প্রথম চার (জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর) মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী বাংলাদেশিরা ১৪১ কোটি ৮২ লাখ ৮০ হাজার ডলার পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ১৭ হাজার ২০ কোটি টাকা। এর মধ্যে অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ২৩ কোটি ৯০ লাখ ডলার, আগস্টে এসেছে ২৯ কোটি ৩৫ লাখ ডলার, সেপ্টেম্বরে ৮ কোটি ৭৯ লাখ এবং অক্টোবরে ৫০ কোটি ডলার এসেছে।

একই সময়ে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৩৬ কোটি ৫৮ লাখ ৫০ হাজার ডলার বা ১৬ হাজার ৩৯০ কোটি টাকা। এর মধ্যে জুলাইয়ে ৩৩ কোটি ২৭ লাখ ডলার, আগস্টে ৩৪ কোটি, সেপ্টেম্বরে ৩৬ কোটি এবং অক্টোবরে ৩৩ কোটি ৩৭ লাখ ডলার এসেছে।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরব থেকে প্রথম চার মাসে এসেছে ১১৭ কোটি ৬১ লাখ ডলার বা ১৪ হাজার ১১৩ কোটি টাকার সমপরিমাণ রেমিট্যান্স।

যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, সৌদি আরবসহ শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে- মালয়েশিয়া, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, ওমান, কাতার ও সিঙ্গাপুর। এর মধ্যে চলতি অর্থবছরের প্রথম চার মাসে মালয়েশিয়া থেকে প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৮১ কোটি ৫২ লাখ ডলার বা ৯ হাজার ৭৮২ কোটি টাকা।

এ ছাড়া যুক্তরাজ্য থেকে এসেছে ৭৬ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ডলার বা ৯ হাজার ১৬১ কোটি টাকা। ইতালি থেকে এসেছে ৫৬ কোটি ২১ লাখ ১০ ডলার বা ৬ হাজার ৭৪৫ কোটি টাকা, কুয়েত থেকে এসেছে ৪৮ কোটি ৭০ লাখ ডলার বা ৫ হাজার ৮৪৪ কোটি টাকা, ওমান থেকে ৪৫ কোটি ২৩ হাজার ডলার ৫ হাজার ৪০২ কোটি টাকা, কাতার থেকে ৩৫ কোটি ৩০ লাখ ডলার বা ৪ হাজার ২৩৬ কোটি টাকা এবং সিঙ্গাপুর থেকে অর্থবছরের প্রথম চার মাসে এসেছে ২৬ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার বা ৩ হাজার ১৮৭ কোটি টাকার প্রবাসী আয়।

রোববার (৩ নভেম্বর) পর্যন্ত দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ২ বিলিয়ন ডলারে। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নভুক্ত (আকু) ৯টি দেশের আমদানি বিল বাবদ মোট ১ দশমিক ৫ বিলিয়ন ডলার চলতি সপ্তাহে পরিশোধ করতে হবে। এতে মোট রিজার্ভ দাঁড়াবে ২৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে। গত জুলাই মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৬ বিলিয়ন ডলার।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন