সোমবার ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ফেব্রুয়ারিতে রফতানি আয় বেড়েছে ২.৭৭ শতাংশ

নবীন নিউজ ডেস্ক ০৪ মার্চ ২০২৫ ০২:১৯ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩৯৭ কোটি ৩১ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২ দশমিক ৭৭ শতাংশ।

মঙ্গলবার (৪ মার্চ) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ফেব্রুয়ারিতে বেড়েছে দেশের রফতানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৭ শতাংশ। ২০২৪ সালের ফেব্রুয়ারি রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৮৬ কোটি ৬১ লাখ ডলার।

তৈরি পোশাক খাত
 
ফেব্রুয়ারি মাসে তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২৪ কোটি ৪৪ লাখ ডলারে। আর ২০২৪ সালের একই সময়ে এ আয় ছিল ৩১৯ কোটি ১৪ লাখ ডলার।
 
তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ১৬৫ কোটি ২৭ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে ৩ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। এছাড়া ১৫৯ কোটি ১৬ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে শূন্য দশমিক ৪৪ শতাংশ।
 
ইপিবির তথ্যানুযায়ী, ফেব্রুয়ারিতে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি, চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি বেড়েছে। তবে কমেছে হোম টেক্সটাইলের। হোম টেক্সটাইলের রফতানি আয় শূন্য দশমিক ২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ কোটি ৪১ লাখ ডলারে।
 
আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ১১ দশমিক ৬২ শতাংশ। ফেব্রুয়ারিতে রফতানি হয়েছে ৮ কোটি ৮৪ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য।
 
এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ৭ দশমিক ০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৮৬ লাখ ডলারে। ২০২৪ সালের একই সময়ে যা ছিল ৬ কোটি ৪১ লাখ ডলার।
 
এদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি মাসে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৩ হাজার ২৯৪ কোটি ২৬ লাখ মার্কিন ডলারের পণ্য, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৫৩ শতাংশ বেশি।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন