নবীন নিউজ, ডেস্ক ১৪ জুলাই ২০২৪ ০৬:২৫ পি.এম
নেত্রকোণার মোহনগঞ্জে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুলাই) রাতে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত বুধবার একই গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার উজ্জ্বল মিয়া উপজেলার পাবই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। ভুক্তভোগী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
মামলার এজাহারে বলা হয়েছে, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরে ওই ছাত্রী। এ সময় তার মা অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। খাবার খাওয়ার সময় প্রতিবেশী উজ্জ্বল মিয়া পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে। ঘরে ঢুকেই দরজা লাগিয়ে দেয় উজ্জ্বল। এ সময় ওই ছাত্রী চিৎকার করতে থাকলে তার মুখ চেপে ধরে ধর্ষণ করে উজ্জ্বল। পরে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় উজ্জ্বল। ওই ছাত্রীর দাদি উজ্জ্বলকে ঘর থেকে বের হয়ে দৌড়ে যেতে দেখে জিজ্ঞেস করলে সে কোনো কথা না বলে পালিয়ে যায়। পরে এ ঘটনায় শনিবার দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে সন্ধ্যায় আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হবে। পাশাপাশি ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দির জন্য নেত্রকোণা পাঠানো হবে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা