নবীন নিউজ, ডেস্ক ১৪ জুলাই ২০২৪ ১২:২২ পি.এম
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বন্দুক হামলা হয়েছে। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে গোটা যুক্তরাষ্ট্রজুড়ে। কড়া নিরাপত্তার চাদর ভেদ করে কীভাবে গুলি করা হয়েছে তা নিয়ে সামনে আসতে শুরু করেছে বিভিন্ন বর্ণনা। এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও তার ওপর হামলার বর্ণনা দিয়েছেন।
প্রত্যাক্ষদর্শীর বরাত দিয়ে বলা হচ্ছে, অনেকটা সিনেম্যাটিক স্টাইলে তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ট্রাম্পকে হত্যা করতে আগ থেকেই পাশের একটি ভবনে অবস্থান নেয় হামলাকারী। ট্রাম্পের নির্বাচনী সমাবেশস্থল থেকে ভবনের দূরত্ব মাত্র ২০০ থেকে ৩০০ ফুট।
রোববার (১৪ জুলাই) সিবিএস নিউজের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বলা হচ্ছে, ট্রাম্পকে হত্যাচেষ্টায় ব্যবহার করা হয়েছে, এআর স্টাইলের অত্যাধুনিক প্রযুক্তির রাইফেল, যা দিয়ে কয়েক সেকেন্ডে ডজন ডজন গুলি ছোড়া সম্ভব।
ট্রাম্পের ওপর বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটি একটি ন্যক্কারজনক ঘটনা।
বাইডেন বলেন, আমি নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে সমস্ত তথ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সিগুলো বন্দুক হামলার ঘটনায় তদন্তে কাজ করছে।
তিনি বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন। ট্রাম্প বর্তমানে ডাক্তারের কাছে রয়েছেন। আশা করি, সুস্থ হয়ে উঠবেন।
এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পের নির্বাচনী সভায় বন্দুক হামলা হয়। এতে আহত হন ট্রাম্প। এ ঘটনায় হামলাকারীসহ ২ জন নিহত হন। এ ছাড়া অপর এক আরেকজন গুরুতর আহত হন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার পরপরই তাকে দ্রুত পাশে থাকা একটি গাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার প্রচার শিবির জানিয়েছে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ