নবীন নিউজ, ডেস্ক ২২ মে ২০২৪ ০২:১৬ পি.এম
কয়েক দিন আগে অস্ট্রেলিয়া গিয়েছিলেন আলোচিত নায়ক জায়েদ খান। ১৬ দিনের সফরে অংশ নিয়েছিলেন তিনটি অনুষ্ঠানে। সবগুলো অনুষ্ঠানই উপভোগ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দুটো অনুষ্ঠানে তো তার সিগনেচার আইটেম ‘ডিগবাজি’ দিতে হয়েছে দর্শকদের অনুরোধে।
সবকটি আয়োজনে তার সঙ্গী ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও সংগীতশিল্পী প্রতীক হাসান। এরই মধ্যে দেশে ফিরেছেন জায়েদ খান।
এবার লন্ডন মাতাতে যাচ্ছেন জায়েদ খান। তার সঙ্গে থাকবেন নগর বাউলখ্যাত ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস।
জানা গেছে, আজ (২২ মে) বুধবার সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। এক মঞ্চে পাওয়া যাবে এই দুই তারকাকে। জায়েদ খানের উপস্থাপনায় মঞ্চ মাতাবেন কিংবদন্তি এই শিল্পী। দুই দিনব্যাপী আয়োজনের উপস্থাপনা করবেন জায়েদ খান। আর দু’দিনই মঞ্চ মাতাবেন রকস্টার জেমস।
তিনি ছাড়াও থাকবেন সংগীতশিল্পী প্রতীক হাসানসহ আরও কয়েকজন তারকা।
‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ আয়োজনে অংশ নেওয়া প্রসঙ্গে এই অভিনেতা বলেন, আমি এখন শুধু দেশের দর্শকদের জন্য না। বিদেশেও প্রচুর ভক্ত তৈরি হয়েছে। তাদের ভালোবাসা নিতে ও দিতে আমাকে দেশের বাইরে নিয়মিত যেতে হচ্ছে। সেখানে গিয়ে দর্শকদের যে ভালোবাসা পাচ্ছি, তা অতুলনীয়। তাদের ভালোবাসা দেখে মনে হচ্ছে, আমি এখন আন্তর্জাতিক তারকা হয়ে গেছি।’
শুধু লন্ডন নয়, এরপর আগামী কয়েক মাস তিনি দেশের বাইরে আরও কয়েকটি শোতে অংশ নেবেন―এমনটাই জানিয়েছেন জায়েদ খান।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘অনেক আগেই লন্ডনে শোয়ের প্রস্তুতি নিয়েছি। অনেক দিন আগে শোটি চূড়ান্ত করা হয়। পারফরম করার পাশাপাশি পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করব। সবচেয়ে আনন্দের বিষয়, আমাদের দেশের কিংবদন্তি তারকা জেমস ভাই অনুষ্ঠানে গান পরিবেশন করবেন আমার উপস্থাপনায়। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের। দেশে ফিরে আবার সিনেমা ও শোয়ের কাজ করব। সব মিলিয়ে ব্যস্ততা বেশ উপভোগ করছি।’
নগর বাউলখ্যাত জেমস ছাড়াও এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী প্রীতম হাসান, সাব্বির জামান, দোলা, তৌহিদ আফ্রিদিসহ অনেকে। এই আয়োজনে বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি লন্ডনের প্রবাসী শিল্পীরাও অংশ নেবেন। এছাড়া ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এ আয়োজন করা হয়েছে মেলার।
জায়েদ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’। গত ঈদে মুক্তি পায় এটি। এখনো সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’