সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

লোহার বেড়ি দিয়ে শাশুড়িকে হত্যা করলেন ঘর জামাই

নবীন নিউজ ডেস্ক ১১ জুলাই ২০২৪ ০৯:৫০ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘিতে অসুস্থ স্ত্রীকে মারধরের প্রতিবাদ করায় জামাইয়ের হাতে শাশুড়ি জোবেদা বেওয়া খুন হয়েছেন। 

বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার চাঁপাপুর ইউপির মিতইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জোবেদা (৫৮) ওই গ্রামের মৃত সোলায়মান আলীর স্ত্রী। অভিযুক্ত জামাতা রাসেল হোসেন একই গ্রামের সেলিমের ছেলে।

স্থানীয়রা জানান, দেড় বছর আগে সালেহা বেগমের সঙ্গে রাসেলের বিয়ে হয়। এরপর থেকে মায়ের বাড়িতেই থাকতেন সালেহা ও রাসেল। বেশকিছু দিন ধরে নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। একপর্যায়ে বুধবার দুপুরে ভাত রান্না করতে দেরি করায় সালেহাকে মারধর করতে থাকেন রাসেল। 

এ সময় তার শাশুড়ি জোবেদা মেয়েকে মারধর করতে বাধা দেওয়ার সময় রাসেল ভাত রান্না করার লোহার বেড়ি তার গলায় ঢুকিয়ে দেন। জোবেদার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান জোবেদা।

নিহত জোবেদার মেয়ে সালেহা বেগম জানান, তিনি অসুস্থ থাকার কারণে অন্য নারীর সংস্পর্শে থাকার চেষ্টা করেন রাসেল। মাত্র কয়েকদিন আগেই এক নারীকে উত্যাক্ত করার ঘটনায় তাকে নিয়ে সালিশ হয়। এসব নিয়ে কথা বললেই রাসেল তাকে নির্যাতন করতেন। এছাড়াও নানা কারণে তাকে নির্যাতন করতেন। রাসেল তার মাকে হত্যা করে তাকেও বাঁশের লাঠি দিয়ে মারধর করেন। সেইসঙ্গে রাসেলের মা জোলেখা বেগমও তাকে পিটিয়েছেন বলে অভিযোগ করেন।

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই রাসেল পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা