ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার নিরপরাধ বেসামরিকদের ওপর গণহত্যা বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপ। আর সেই চাপের প্রতিক্রিয়ায় বেশ কয়েকটি দেশ ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করেছে।
গত জানুয়ারির শেষ দিকে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধে ইসরায়েলকে নির্দেশ দেয় আইসিজে বা বিশ্ব আদালত। সেই নির্দেশ অনুসারে, গত সোমবার নেদারল্যান্ডসের একটি আদালত সরকারকে এফ-৩৫ যুদ্ধবিমানের সমস্ত যন্ত্রাংশের রফতানি বন্ধ করার জন্য এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। উল্লেখ্য, গাজায় বোমা হামলায় এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করছে ইসরায়েল।
সরকারের বিরুদ্ধে দায়ের করা ডাচ মানবিক সংস্থা অক্সফাম নোবিব, প্যাক্স নেদারল্যান্ডস পিস মুভমেন্ট ফাউন্ডেশন এবং দ্য রাইটস ফোরামের মামলার ফলাফল ছিল এই রায়।
গত ৬ ফেব্রুয়ারি ইসরায়েলে গানপাউডার রফতানির জন্য দুটি লাইসেন্স স্থগিত করা হয়েছে বলে জানায় বেলজিয়ামের আঞ্চলিক সরকার। আইসিজের অন্তর্বর্তী আদেশের উদ্ধৃতি দেওয়া হয়েছে সেখানে। গাজায় ইসরায়েল গণহত্যা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল সেই আদেশে।
্রগাজায় চলমান যুদ্ধের কারণে ইসরায়েলি প্রতিরক্ষাবিষয়ক বৃহৎ কোম্পানি এলবিট সিস্টেমস লিমিটেডের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে জাপানের অন্যতম বড় বাণিজ্য সংস্থা ইতোচু। সংস্থাটির প্রধান আর্থিক কর্মকর্তা সুয়োশি হাচিমুরা বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যা রোধ এবং বেসামরিকদের সাহায্যের জন্য আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে বিশ্ব আদালত গত মাসে ইসরায়েলকে নির্দেশ দেওয়ার পর ইতোচু সহযোগিতা শেষ করার পরিকল্পনা করে।
হাচিমুরা আরো বলেন, আন্তর্জাতিক বিচার আদালত গত ২৬ জানুয়ারি ইসরায়েলকে যে আদেশ দিয়েছেন, তা বিবেচনায় নিয়ে আদালতের ভূমিকাকে সমর্থন করেছে জাপান সরকার। জাপানের পররাষ্ট্রমন্ত্রীর পরামর্শক্রমে আমরা ইতিমধ্যেই এলবিট সিস্টেমের সঙ্গে নতুন এমওইউ (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) কার্যক্রম স্থগিত করেছি এবং ফেব্রুয়ারির শেষ নাগাদ এমওইউ শেষ করার পরিকল্পনা করেছি।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি গত ২০ জানুয়ারি জানান, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে অস্ত্র বা সামরিক সরঞ্জামের সমস্ত চালান স্থগিত করেছে ইতালি। ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য ডেমোক্রেটিক পার্টির নেতা এলি শ্লেইন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেয় ইতালি।
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস গত জানুয়ারিতে বলেছিলেন যে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ইসরায়েলের কাছে কোনো অস্ত্র বিক্রি করেনি এবং এখন অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
তবে গত সোমবার স্প্যানিশ দৈনিক এল দিয়ারিওর প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় যে, স্পেন গত নভেম্বরে ইসরায়েলের কাছে প্রায় ১১ লাখ ডলারের গোলাবারুদ রপ্তানি করেছিল। স্পেনের বাণিজ্য বিষয়ক সেক্রেটারি অব স্টেট জিয়ানা মার্গারিদা মেন্দেজ গোলাবারুদ বিক্রির ন্যায্যতা প্রমাণ করতে গিয়ে বলেন, পরীক্ষা বা প্রদর্শনের জন্য গোলাবারুদ রপ্তানি করা হয়েছিল। আর এই চুক্তির লাইসেন্স দেওয়া হয়েছিল ৭ অক্টোবরের আগে।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ