নবীন নিউজ ডেস্ক ০৯ জুলাই ২০২৪ ০৩:২৭ পি.এম
সংগৃহীত ছবি
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে নিখোঁজের ২২ বছর পর এক মার্কিন পর্বতারোহীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে পর্বতের বরফ গলে তার মরদেহ উন্মুক্ত হয়। ২০০২ সালে পর্বতে ঘুরতে গিয়ে তুষারপাতে নিখোঁজ হন ৫৯ বছর বয়সী উইলিয়াম স্টাম্পফল।
সোমবার (৮ জুলাই) পেরুর পুলিশের বরাতে সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এ তথ্য জানায়।
৬ হাজার ৭০০ মিটার উচ্চতার পেরুর হুয়াস্কারান পর্বতে আরোহণকারী দলের সাথে ঘুরতে গিয়ে নিখোঁজ হন তিনি। সে সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পেরুভিয়ান পুলিশ জানিয়েছে, পর্বতের চূড়া কর্ডিলেরা ব্লাঙ্কা রেঞ্জে বরফ গলে অবশেষে তার দেহাবশেষ উন্মোচিত হয়েছে।
পুলিশের দেওয়া ছবিতে দেখা গেছে, ঠান্ডার মধ্যে থাকার কারণে স্টাম্পফলের মরদেহ, তার পরনের পোশাক, সাজসজ্জা, পায়ের জুতা বেশ ভালোভাবেই সুরক্ষিত আছে।
স্টাম্পফলের পাসপোর্ট তার সঙ্গেই পাওয়া গেছে। এ কারণে সহজেই তার পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ।
পেরুর উত্তর-পূর্বাঞ্চলে হুয়াসকারান ও কাশানের মতো বরফাবৃত পর্বতগুলোর অবস্থান। এ কারণে বিশ্বের পর্বতারোহীদের কাছে এটি বেশ আকর্ষণীয় জায়গা।
সেখানে এক ইসরায়েলি পর্বতারোহী নিখোঁজ হওয়ার এক মাস পর গত মে মাসে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত মাসে সেখান থেকে ইতালির নাগরিক এক পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আন্দিয়ানের আরেকটি পর্বতে ওঠার চেষ্টা করার সময় পড়ে গিয়েছিলেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন