নবীন নিউজ, ডেস্ক ০৫ জুলাই ২০২৪ ১১:২৮ এ.এম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কতিপয় সদস্যদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনের সময় ২০২০-২১ শিক্ষাবর্ষের (দশম ব্যাচ) রসায়ন বিভাগের শিক্ষার্থী আরিফ হোসেনের ওপর অ্যাকাউন্টিং ও ইনফরমেশন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের (একাদশ ব্যাচ) শিশির হোসেনের নেতৃত্বে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। আহত আরিফ বর্তমানে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
শিশির হোসেন ছাত্রলীগের তমাল-আরাফাত-সুমন গ্রুপের অনুসারী এবং হামলার সময় তারাও উপস্থিত ছিলেন। এ দৃশ্য ধারণ করতে গেলে সাংবাদিক আবু ওবায়েদকে মারধর করে এবং মোবাইল ছিনিয়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেয় তারা।
আন্দোলন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন শিশির। এ সময় আরিফ হোসেনসহ আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে বাধা দেয় এবং নিষেধ করলে এই নিয়ে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।
কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কির একপর্যায়ে শিশির ছাত্রলীগ কর্মীদের একটি বহর নিয়ে ঘটনাস্থলে যান এবং বাগবিতণ্ডা করেন। পরে লাঠিসোটা নিয়ে আক্রমণ করেন। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী রাকিবসহ আরও অনেকেই।
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা আন্দোলন বানচালের চেষ্টা করে।
এ বিষয়ে ছাত্রলীগ কর্মী শিশির আহমেদ সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।
আহত শিক্ষার্থী আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তীব্র অসুস্থতার জন্য বক্তব্য প্রদানে অপারগতা প্রকাশ করেন। বর্তমানে তিনি শেরে বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মাথায় আঘাতের ফলে সন্ধ্যার পর পরই তাকে সিটিস্ক্যানের জন্য পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আব্দুল কাইউম বলেন, ঘটনা সম্পর্কে আমি শুনেছি। তবে কোনো লিখিত অভিযোগ পাইনি।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। তবে তারা ছাত্রলীগের ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যক্রম পরিচালনা করে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা