নবীন নিউজ ডেস্ক ০৫ জুলাই ২০২৪ ১০:০১ এ.এম
সংগৃহীত ছবি
৫৪ বছরের নারী উ মে হো। যিনি নিজেকে গডউইমেন বলে দাবি করেন। দেবতার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন সিঙ্গাপুরের এ বাসিন্দা। তিনি নিজেও স্বয়ং একজন দেবতা। এসব কথা রটিয়ে তৈরি করেছেন বহু ভক্ত, মানুষের সঙ্গে করেছেন প্রতারণা। সম্প্রতি ওই নারীকে ১০ বছরের সাজা দিয়েছেন আদালত।
ভারতীয় গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়, প্রতারণা এবং মানুষের বিশ্বাসকে আঘাত করাসহ আরও ৫ অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় ওই নারীকে। গত সপ্তাহে তাকে সাড়ে ১০ বছরের জন্য কারাগারে পাঠানো হয়।
অভিযোগ উঠেছে, ওই নারী তার ভক্তদের মল খেতে বাধ্য করেন। একই সঙ্গে প্রতারণার মাধ্যমে ২০১২ থেকে ২০২০ সালের মধ্যে ওই নারী প্রায় ৪৪ কোটি টাকা হাতিয়েছেন।
উ মে হো ভারতীয় আধ্যাত্মিক নেতা শ্রী শক্তি নারায়ণী আম্মায় বিশ্বাসী। যিনি ভারতে প্রায় ৩০ জন অনুসারীর একটি দলের নেতৃত্ব দেন। অনুসারীদের মধ্যে ১০ জনকে তার সঙ্গে রাখতেন। যেন তারা সবসময়ের জন্য ওই নারীর সেবা করতে পারে।
২০২০ সালের মাঝামাঝিতে কয়েকজন অনুসারী উ মে হোর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। শারীরিক নির্যাতন, টাকা হাতিয়ে নেওয়াসহ একাধিক অভিযোগ আনা হয়। পরে ২০২০ সালের অক্টোবরে উ-কে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়।
কীভাবে প্রতারণা করতেন এ নারী?
২০১২ সাল থেকে প্রায় আট বছর ধরে এই গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছিলেন উ। তার তথাকথিত আধ্যাত্মিক সেশনের সময় তাদের বোঝান যে তিনি দেবতা এবং আত্মার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ভক্তদেরকে তাকে 'প্রভু' বলে ডাকতে বলেছিলেন। এমনকি তার অনুসারীরা নিজেদের জন্য বা তাদের আত্মীয়দের সুস্থ করার জন্য তার কাছে যেতেন। সেই সুযোগ ফায়দা নিয়ে উ তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।
এমনকি ওই নারী তার ভক্তদের কি পরিমাণ সম্পত্তি আছে, তা বলার জন্য বাধ্য করতেন। তারপরে তাদের মিথ্যা কথা বললে দেবতাদের দ্বারা তাদের শাস্তি দেওয়া হবে বলে সতর্ক করে তাদের টাকা পাঠানোর জন্য রাজি করাতেন। উ দাবি করেছেন যে, তিনি ওই অনুদান সংগ্রহ করে, গরু কেনা এবং মন্দির ও স্কুল নির্মাণের মতো প্রকল্পের জন্য ভারতে পাঠাবেন। তিনি তার অনুসারীদের উপাসনা হিসাবে সম্পত্তি এবং যানবাহন ক্রয় করার নির্দেশ দিয়েছেন, যা তিনি তার নিজের সুবিধার জন্য ব্যবহার করেছিলেন। ২০১২ থেকে ২০২০ সালের মধ্যে ওই নারী প্রায় ৪৪ কোটি টাকা হাতিয়েছেন।
উ তার অনুসারীদের মধ্যে ১০ জনকে তার সঙ্গে রেখেছিলেন। যাতে তারা সবসময়ের জন্য সেবা করতে পারে। শুধু তাই নয়, সে তাদেরকে ভারতে পাঠিয়েছিলেন গরু কেনা এবং মন্দির-স্কুল নির্মাণের মতো কাজের জন্য। উ তার ভক্তদের রীতিমতো বাধ্য করেছিলেন তার জন্য মুদির জিনিস কেনা, রান্না করা, ঘর পরিষ্কার করা, তাকে নিয়ে যাতায়াত করার জন্য। কথার অমান্য করলে ভক্তদের সহিংস এবং অবমাননাকর শাস্তির মুখোমুখি হতে হতো। যার মধ্যে রয়েছে- বেত বা পেইন্ট ব্রাশ দিয়ে আঘাত করা, কাঁচি দিয়ে ছুরিকাঘাত করা, দাঁত টেনে বের করা, মানুষের মল খেতে বাধ্য করা এবং একটি বিল্ডিংয়ের দ্বিতীয় তলা থেকে লাফ দিতে বাধ্য করা।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ