নবীন নিউজ ডেস্ক ০৩ জুলাই ২০২৪ ১২:১০ পি.এম
সংগৃহীত ছবি
মোছাঃ আলেয়া বেগম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মাকে ভরণপোষণ না দিয়ে উল্টা মারপিট করায় ছেলে আরিফ ঠাকুর (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করে।
এ ঘটনায় মঙ্গলবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন ওই বৃদ্ধা। এ মামলার প্রেক্ষিতে পুলিশ বৃদ্ধার ছেলে আরিফ ঠাকুরকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠায়।
মোছাঃ আলেয়া বেগম রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আব্দুল সালাম ঠাকুরের স্ত্রী।
মামলার বাদী জানান, তার বড় ছেলে শরীফ ঠাকুর (৪০) অসুস্থ। ফলে তার নেই কোন রোজগার। অপরদিকে ছোট ছেলে আরিফ ঠাকুর অটোরিকশা চালায়, দিনে ৫ থেকে ৬শ’ টাকা আয় করে। তারপরও তার ওষুধসহ কোন ভরণপোষণ প্রদান করে না সে। টাকা চাইলেই অকথ্য ভাষায় গালাগাল করে এবং বাড়িতে থাকা গাছ বিক্রি করে উল্টো টাকা নিয়ে যায়।
গত ২৫ জুন বিকালে আরিফ ঠাকুর তার বসত ঘরের সামনে আসে এবং একটি গাছ বিক্রি করে পুনরায় টাকা দিতে বলে। এতে তিনি রাজি না হওয়ায় গালাগালের পাশাপাশি কিল, ঘুষি, লাথি মেরে তাকে মারাত্মকভাবে আহত করে এবং খুন করার হুমকি প্রদান করে চলে যায়।
ওই সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই অমিত কুমার বাগচী জানান, ওই বৃদ্ধার মামলার প্রেক্ষিতে আসামি আরিফ ঠাকুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা