শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

দুই ঠিকাদার কোম্পানির দ্বন্দ্বে আটকে আছে নগরবাসীর স্বপ্ন!

নবীন নিউজ, ডেস্ক ০৩ জুলাই ২০২৪ ১২:৩৯ পি.এম

সংগৃহীত

গতিতে চলার স্বপ্নই যেন কাল হয়েছে নগরবাসীর। দুই ঠিকাদার কোম্পানির রশি টানাটানিতে আটকে গেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। 

এদিকে, কাজের কারণে সড়কে ব্যারিকেড দেয়ায় চার লেনের সড়ক পরিণত হয়েছে এক লেনে; সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। কর্তৃপক্ষ বলছে, এ মুহূর্তে অপেক্ষা ছাড়া কিছুই করার নেই।

নিচের সড়কে ভোগান্তির বিপরীতে উপরে নিরবচ্ছিন্ন গতির পথ দেখিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রাথমিক পর্যায়ে এটি শুরু হয়েছে বিমানবন্দর থেকে ফার্মগেট দিয়ে; এগিয়েছে এফডিসি পর্যন্ত।

পরের ধাপ কমলাপুর অংশের কাজ ২০২৫ সালের মধ্যে শেষ করার কথা জানিয়েছে কতৃর্পক্ষ। তবে বাদ সাধছে দুই ঠিকাদার প্রতিষ্ঠানের দ্বন্দ্ব। সরেজমিনে দেখা যায়, গেলো প্রায় চার মাস ধরে বন্ধ প্রকল্পের কাজ। তবে মালিবাগ রেলগেট পর্যন্ত রেল লাইনের উপর দিয়ে কাজ চলায় এ প্রকল্পের কারণে তেমন বেগ পেতে হয়নি জনসাধারণের।

তবে মালিবাগ থেকে কমলাপুর পর্যন্ত জায়গা না থাকায় উড়াল পথ হচ্ছে সড়কের উপরে। তাই মাঝের দুই লেন বন্ধ করেই চলছিল কাজ।

এতোদিন চোখের সামনে উন্নয়ন কর্মযজ্ঞ দেখে এ পথে চলাচলের সব ভোগান্তি যেনো মুখ বুঁজেই মেনে নিয়েছিলেন সাধারণ মানুষ। তবে হঠাৎ কাজ বন্ধে তাদের মধ্যে ভর করেছে অনিশ্চয়তা।

বিশেষ করে কমলাপুর থেকে মালিবাগ ১০ মিনিটের এ পথ পাড়ি দিতে কোনো কোনো সময় লেগে যাচ্ছে কয়েক ঘণ্টা।

প্রকল্প পরিচলক এ এইচ এম সাখাওয়াত আক্তার বলছেন, ঠিকাদারের দ্বন্দ্ব মেটাতে এখন তাকিয়ে আছেন সিঙ্গাপুরের আদালতের দিকে। যদিও এখনো সেই শুনানির কোনো তারিখই পড়েনি। তা না হলে চেম্বার আদলতের দেয়া তিন মাস অর্থাৎ ২৭ অগস্ট পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই তাদের হাতে।

২০১১ সালে দেশের প্রথম এলিভেটেড এসপ্রেসওয়ের কাজ পায় থাইল্যান্ডের কোম্পানি ইতাল থাই। অর্থ জোগাড় করতে না পারায় আট বছরেও শুরু হয়নি কাজ। তাদের শেয়ার ৫১ শতাংশ। পরে ২০১৯ সালে চাইনিজ দুই কোম্পানি শ্যানডং ইন্টারন্যাশনাল ও সিনোহাইড্রোকে যুক্ত করে শুরু হয় কাজ। এ দুই কোম্পানির যৌথ মালিকানার শেয়ার ৪৯ শতাংশ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হলো এক্সপ্রেসওয়ের নির্বাহী প্রতিষ্ঠান।

প্রকল্পের চুক্তি অনুযায়ী নির্মাণ ব্যয়ের ৭৩ শতাংশের যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। আর ২৭ শতাংশ দেবে বাংলাদেশ সরকার। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে চলা দ্বন্দ্ব গড়ায় আদালত অবধি। ফলে বন্ধ হয়ে যায় নির্মাণকাজ। সেই সঙ্গে ঋণ সহায়তা বন্ধ করে দেয় দুটি ব্যাংক। আর এতে করে শঙ্কায় এখন পুরো প্রকল্প।

সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন সময় সংবাদকে বলেন, তাদের মামলা এবং আইনগত জটিলতার জন্য কাজের গতি কিছুটা কমে গেছে। তবে উভয় পক্ষকে আমরা অনুরোধ করেছি, তারা যেন কোনোভাবেই কাজটাকে বন্ধ না করে। কারণ নির্ধারিত সময়ের মধ্যে কাজটি আমরা তাড়াতাড়ি শেষ করতে চাই। ফলে কোনো কোনো জায়গায় তারা কাজ করছে।
 
চুক্তির শর্তমতে কোনো প্রতিষ্ঠান অর্থ যোগানে ব্যর্থ হলে বাকি প্রতিষ্ঠান তার শেয়ার নিয়ে নিতে পারবে। তাই সেই দিকেই আগ্রহ চীনা প্রতিষ্ঠানের। অন্যদিকে, অর্থ যোগান না দিয়েই নিজেদের শেয়ার ধরে রাখতে চায় ইতাল থাই।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন