নবীন নিউজ, ডেস্ক ০২ জুলাই ২০২৪ ১০:৪৬ এ.এম
গভীর নিম্নচাপ থেকে ক্রমেই শক্তিশালী রূপ নিয়ে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ক্যারিবীয় দ্বীপ ক্যারিয়াকোতে আঘাত হানে পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন (ঘূর্ণিঝড়) বেরিল। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরো শক্তি সঞ্চয় করতে থাকে বেরিল। অত্যন্ত বিপজ্জনক হয়ে আঘাত হানে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে। এতে একজনের প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় গত সময় সোমবার ক্যারিবীয় অঞ্চলের বার্বাডোজ, গ্রেনাডাসহ বেশ কয়েকটি দ্বীপে আঘাত হানে সম্ভাব্য বিপর্যয়কর ক্যাটাগরির—৪ মাত্রার এই ঘূর্ণিঝড়।
জানা গেছে, উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে তাণ্ডব চালালেও এখনো দুর্বল হয়নি বেরিল। বরং এটি আরো শক্তিশালী হয়ে দক্ষিণ-পূর্ব ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে। বুধবারের মধ্যে এটি সেখানে আঘাত হানতে পারে।
সিএনএনের খবর অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে ক্যারিবিয়ান সাগরের গ্রেনাডার ক্যারিয়াকউ দ্বীপে ১৫০ মাইল প্রতি ঘণ্টা বেগে আঘাত হানে বেরিল। তবে এখন এটি আরো শক্তিশালী হয়ে উঠেছে। চার মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে আঘাত হানলেও এটি এখন পাঁচ মাত্রার কাছাকাছি।
মার্কিন হারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়ের ওঠা-নামা পরের দিন বা তার বেশি সময় ধরে চলতে পারে। এটি এখন পূর্ব ক্যারিবীয় অঞ্চলের ওপর দিয়ে অগ্রসর হচ্ছে। তবে বেরিল অত্যন্ত বিপজ্জনক প্রধান হারিকেন হিসেবেই থাকবে বলে ধারণা করা হচ্ছে।
আটলান্টিক মহাসাগর অঞ্চলে হারিকেন মৌসুমের শুরুতে এটি দ্বিতীয় শক্তিশালী ঝড় হতে যাচ্ছে। এই অঞ্চলে হারিকেন মৌসুম সাধারণত ১ জুনে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলে। এর আগে প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আলবার্টোর আঘাতে চারজনের মৃত্যু হয়।
প্রসঙ্গত, হারিকেনও এক ধরনের সামুদ্রিক ঘূর্ণিঝড়। উত্তর আটলান্টিক মহাসাগর, মধ্য ও পূর্ব-উত্তর প্রশান্ত মহাসাগর, ক্যারিবীয় সাগর এবং মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে হারিকেন বলা হয়। সাধারণত যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কিউবা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে এই হারিকেন আঘাত হানে। এবারের মৌসুমে ক্যারিবীয় অঞ্চলে আঘাত হানতে যাওয়া প্রথম হারিকেন হলো বেরিল।
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ