নবীন নিউজ, ডেস্ক ৩০ জুন ২০২৪ ১১:১৩ এ.এম
সারা দেশের মতো রোববার (৩০ জুন) থেকে ফেনীতে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের চার্জার লাইট নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।
শনিবার (২৯ জুন) সন্ধ্যায় ফেনী জয়নাল হাজারী ডিগ্রি (অনার্স) কলেজ কেন্দ্রের আহ্বায়ক ও জ্যেষ্ঠ প্রভাষক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এমন নোটিশ কলেজের ফেসবুকে পেজে পোস্ট করা হয়। হাজারী কলেজ কেন্দ্রে ৮৪৯ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।
কলেজের নোটিশে বলা হয়েছে, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকলে পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তার জন্য পরীক্ষার্থীদের চার্জার লাইট ও প্রয়োজনীয় পরীক্ষার উপকরণ সঙ্গে রাখার জন্য অনুরোধ করা গেলো।’
এদিকে কলেজ কর্তৃপক্ষের এমন নোটিশ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। শাহরিয়ার আহমেদ সায়েম নামের একজন ওই পোস্টের কমেন্টে লিখেন, ‘একটি সনামধন্য কলেজের এত বড় আনপ্রফেশনাল (অপেশাদার) ডিসিশন (সিদ্ধান্ত) সত্যি হাস্যকর এবং ধিক্কারজনক। খুব বেশি প্রয়োজন হলে কলেজ কর্তৃপক্ষ হতে মোমবাতি প্রদান করতে পারত।’
মরিয়ম সুমাইয়া নামে একজন লিখেছেন, ‘এইচএসসি পরীক্ষা দিতে যাব চার্জ লাইট নিয়ে, এরচেয়ে ভালো অ্যাডভেঞ্চার হতেই পারে না’।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার শঙ্কার কারণে এ নোটিশ দেওয়া হয়েছে। তাছাড়া কলেজে জেনারেটরের ব্যবস্থা নেই। বিদ্যুৎ চলে গেলে পরীক্ষার্থীদের অসুবিধা হতে পারে। এই কেন্দ্রে ৮৪৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এতজন শিক্ষার্থীর জন্য মোমবাতির ব্যবস্থা করা সম্ভব না।’
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন