নবীন নিউজ, ডেস্ক ৩০ জুন ২০২৪ ০৯:৪১ এ.এম
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৫৬ জন বাংলাদেশি। এ সময় পর্যন্ত আরো দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজে গিয়ে মোট ৫৬ জনের মৃত্যু হলো।
মৃতদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ১৩ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৪৫ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
শনিবার রাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
হেল্প ডেস্কের তথ্যমতে, পবিত্র হজ পালন শেষে শনিবার (২৯ জুন) মধ্যরাত পর্যন্ত ৭৪টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৫৬ জন হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১১ হাজার ১৮ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ২৪৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৫৯২ জন হাজি দেশে ফিরেছেন।
এ বছর তীব্র গরমের মধ্যে হজ পালন করতে হয়েছে মুসল্লিদের। হজের মৌসুমে মক্কার তাপমাত্রা কখনো কখনো ৫০ ডিগ্রি পর্যন্ত ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে সৌদিজুড়ে প্রবল তাপপ্রবাহ বয়ে গেছে। যার ফলে তীব্র গরমে অসুস্থ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।
গত ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে ঢাকা থেকে চলতি বছর হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইট সৌদির উদ্দেশে ছেড়ে যায় গত ৯ মে। আর শেষ ফ্লাইট ছেড়ে যায় গত ১২ জুন।
অন্যদিকে, হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয় গত ২০ জুন। মধ্যপ্রাচ্যের দেশটি থেকে হাজিদের শেষ ফিরতি ফ্লাইট ঢাকায় আসবে আগামী ২২ জুলাই।
নবীন নিউজ/এফ
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?