প্রায় সাত মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।
৯ মামলায় জামিনপ্রাপ্ত হয়ে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে মুক্তি পান তিনি।
গণঅধিকার পরিষদের একাংশের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিন ইয়ামিন মোল্লাকে কারাগারে কনডেম সেলে রাখা হয়েছিল বলে এর আগে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল।
বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সমন্বয়ক অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী জানান, গত বছরের ১ আগস্ট দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় হাতিরঝিল মহানগর প্রজেক্ট এলাকা থেকে মধ্যরাতে গ্রেপ্তার করা হয় কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক বিন ইয়ামীন মোল্লাকে।
পরদিন ২ আগস্ট ওই মামলায় বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা থেকে তিনি জামিন পান। কিন্তু তাকে জামিনে মুক্তি না দিয়ে ওইদিনই মতিঝিল থানায় ২০২১ সালে দায়েরকৃত একটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়।
এরপর শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা আরও ২টি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয় তাকে। এভাবে একের পর এক মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখাতে থাকে পুলিশ এবং বারংবার তাকে রিমান্ডে নেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, জেলখানাতেও তাকে বিশেষ কনডেম সেলে রেখে নির্যাতন চালানো হয়। ২৪ ঘণ্টায় মাত্র একবার ১ ঘণ্টার জন্য তাকে ওই কনডেম সেল থেকে বের হতে দেওয়া হয়। পরিবারের সদস্য অর্থাৎ তার বাবা-মায়ের সাথেও ঠিকমতো দেখা করতে দেওয়া হয়নি।
দীর্ঘদিন কারাগারে আটক রাখতে এজাহারে নাম নেই এমন দুটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয় তাকে।
সর্বশেষ পল্টন থানায় দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় (নবম মামলা) গত ১৯ ফেব্রুয়ারি মহামান্য হাইকোর্ট থেকে জামিন পান কারানির্যাতিত ছাত্রনেতা বিন ইয়ামীন মোল্লা।
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’