শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রযুক্তি

গুগল ম্যাপসে লোকেশন এলো— ‘এখানে পুলিশ গাড়ি ধরে!’

নবীন নিউজ ডেস্ক ২৭ জুন ২০২৪ ১২:৩৬ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

গুগল ম্যাপসে লোকাল গাইডরা পয়েন্ট যুক্ত করতে ও লেভেল বাড়াতে বিভিন্ন কন্টেন্ট যুক্ত করে থাকে। এর মধ্যে স্থানের নাম, বাসা-বাড়ি বা প্রতিষ্ঠানের নাম, ছবি, রাস্তা— এগুলো যুক্ত করে থাকে। আবার এগুলো এডিটও করা যায়। তবে যে কেউ স্থানের নাম যুক্ত করলে বা এডিট করলে সেটি গুগল সঙ্গে সঙ্গে দেখায় না। যতক্ষণ না অন্য কেউ সেটি অ্যাপ্রুভ না করে। এই সুযোগ নিয়ে বিভিন্ন সিগনালে বা মোড়ে ‘পুলিশ এখানে গাড়ি ধরে’ পিন যুক্ত করা হয়েছে!

গুগল ম্যাপসে এ ধরনের নাম রয়েছে যেসব স্থানে-

রাজধানী ঢাকার মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নিচে গুগল ম্যাপসে একটি জায়গার নাম দেওয়া হয়েছে ‘এইখানে পুলিশ ধরে’। কী ধরে? সেটা আবার কাপ্তান বাজারের পাশের একটি জায়গার নামে বলে দেওয়া হয়েছে, ‘এইখানে পুলিশ গাড়ি ধরে!’

শুধু মগবাজার আর কাপ্তান বাজার নয়, যশোরের চৌগাছায়, কুষ্টিয়ায়, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, ঈশ্বরদীসহ দেশের বিভিন্ন স্থানের গুগল ম্যাপসে এই জাতীয় লোকেশন পিন যুক্ত করা হয়েছে।

এক স্থানে লেখা হয়েছে, ‘বাইকার ভাইয়েরা সাবধান, এখানে পুলিশ গাড়ি ধরে!’ আরেক জায়গায় যুক্ত করা হয়েছে, ‘এখানে পুলিশ গাড়ি ধরে, হেলমেট ছাড়া যাইস না।’ আবার কখন ধরে সেটাও লেখা আছে কোথাও কোথাও! ফরিদপুরের ধলার মোড়ের পাশের একটি জায়গার নাম দেওয়া হয়েছে ‘এখানে পুলিশ ধরে সকালে।’

খোঁজ করে জানা যায়, গুগল ম্যাপসের লোকেশনে ‘এখানে পুলিশ গাড়ি ধরে’ পিনটি বাংলাদেশের চেয়ে ভারতের পশ্চিমবঙ্গে এগিয়ে। ওখানকার বিভিন্ন এলাকার অলিতে-গলিতে কিংবা কিছু দূর পরপরই এই পিন যুক্ত করা হয়েছে।

গুগল ম্যাপস হলো একটি ওয়েব ম্যাপিং প্ল্যাটফর্ম। এটি থেকে গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা দেখে নেওয়া যায়। পাশাপাশি কোন রাস্তা দিয়ে দ্রুত যাওয়া যাবে তা–ও জানা যায়। 

এটি স্যাটেলাইট চিত্র, এরিয়াল ফটোগ্রাফি, রাস্তার মানচিত্র, রাস্তার ৩৬০ ডিগ্রি ইন্টারেক্টিভ প্যানোরামিক ভিউ, রিয়েল-টাইম ট্রাফিক পরিস্থিতি এবং পায়ে হেঁটে, গাড়িতে, বাইকে, বিমান ভ্রমণের রুট দেখিয়ে থাকে। ফলে অপরিচিত কোনো এলাকায় যাওয়ার জন্য বা ঠিকানা খুঁজতে গুগল ম্যাপস ব্যবহার করে থাকেন অনেকেই। 

ঢাকার গুগল ম্যাপসের এইট লেভেলের লোকাল গাইড মাহমুদ খান গণমাধ্যমকে বলেন, ম্যাপে আমরা মূলত রিভিউ ও ছবি যোগ করে থাকি। মাঝে মধ্যে সড়কও। ভুলভাল নাম চোখের সামনে আসলেই এডিট করে দিই। এক শ্রেণির বাইকাররা দুষ্টুমি করেই হোক বা সতর্কতার জন্যই হোক রাস্তার নামগুলো এভাবে পিন করে ঠিক করছেন না।

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

Hacked By YAM!N_69

news image

অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা

news image

সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা

news image

আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ

news image

ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি

news image

মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি

news image

বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু

news image

সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?

news image

সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা

news image

একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ

news image

বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট

news image

যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের

news image

ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল

news image

ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি

news image

এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন

news image

মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি

news image

ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ

news image

উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু

news image

ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?

news image

মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর

news image

রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?

news image

চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি

news image

হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!

news image

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত

news image

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

news image

পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা

news image

আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন