নবীন নিউজ, ডেস্ক ২৭ জুন ২০২৪ ১১:৩১ এ.এম
ভারতের কর্নাটকের চাঞ্চল্যকর মাদক মামলাকে কেন্দ্র করে বেরিয়ে আসে নতুন নতুন তথ্য। ২০২০ সালে এ মামলায় গ্রেপ্তার হন দক্ষিণী সিনেমার চিত্রনায়িকা সঞ্জনা গালরানি ও রাগিনি দ্বিবেদি। এই দুই নায়িকার মুঠোফোন থেকে পর্নো ভিডিও উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি। পরবর্তীতে জামিনে মুক্ত হন সঞ্জনা। সর্বশেষ এ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন এই অভিনেত্রী।
এ মামলায় গ্রেপ্তার হওয়ার পর ৮২ দিন কারাগারে ছিলেন সঞ্জনা। সেই অতীত মোটেও সুখকর নয় এই অভিনেত্রীর কাছে। এ বিষয়ে সঞ্জনা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘আমার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগ আমার জীবন ও ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে। আমি ইতিবাচক চিন্তার মানুষ এবং জীবন এগিয়ে চলার বিষয়ে আমি বিশ্বাসী। যদিও এটি বলার চেয়ে বাস্তবায়ন করা কঠিন।’
বেঁচে থাকার ইচ্ছাও হারিয়ে ফেলেছিলেন সঞ্জনা। স্মৃতি হাতরে এই অভনেত্রী বলেন, ‘বদনাম, মানুষের অপমান আমার মন বিষিয়ে উঠেছিল। সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি আর বাঁচতে চাই না। ওই সময়ে আমি বুঝতে পেরেছিলাম কে কেমন। যাদেরকে বন্ধু মনে করেছিলাম, সত্যি তারা তা নয়। ওই সময়ে পিলারের মতো আমার পাশে ছিল আমার স্বামী পাশা।’
২০২০ সালে ডা. আজিজ পাশার সঙ্গে গোপনে বিয়ে করেন সঞ্জনা। কিন্তু মহামারি করোনার কারণে জমকালো অনুষ্ঠানের সব আয়োজন বাতিল করেন তারা। বিয়েতে যে অর্থ খরচ করতে চেয়েছিলেন; পরে তা কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের মাঝে বিতরণ করে দেন। ২০২২ সালে পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন এই দম্পতি।
২০০৫ সালে তেলেগু ভাষার ‘সোগাড়ু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সঞ্জনা। এরপর তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষার ৪৮টি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। বর্তমানে তামিল ভাষার একটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’