সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচার করছে: রিজভী

নবীন নিউজ ডেস্ক ০৯ ডিসেম্বার ২০২৪ ০৭:৫৫ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে অসংখ্য মুসলমান, খ্রিস্টান নেতাদের গ্রেফতার করা হচ্ছে- তাতে বাংলাদেশ কোনো মাথা ঘামায় না; অথচ দেশের অন্তর্বর্তী সরকার রাষ্ট্রবিরোধী কাজের জন্য সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারে প্রতিবেশী দেশ ভারত তুলকালাম কাণ্ড করছে। বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া ক্রমাগত মিথ্যাচারে লিপ্ত রয়েছে।

ভারত বাংলাদেশ নিয়ে দিনরাত ডাহা মিথ্যা কথা প্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেন তিনি।

সোমবার বিকালে মানিকগঞ্জের শিবালয়ের রূপসা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে মানিকগঞ্জ জেলায় শহিদ রফিকুল ইসলাম, আফিকুল ইসলাম সাদ ও সায়াদ মাহমুদ খান এবং আহত সাকিব খান ও হাসনা হেনার পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেছেন।

‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সত্যেনকান্ত পণ্ডিত ভজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে শহিদ রফিকের বাবা রহিজ উদ্দিন, শহিদ আফিকুল ইসলাম সাদের বাবা শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করেই বাংলাদেশের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে ভারত। বাংলাদেশের জনগণ যে সরকার চায়, ভারত তাদের পছন্দ করে না। তারা মনে করে পেঁয়াজ, রসুন, আদা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। তারা মনে করে এসব পণ্য উৎপাদন আমাদের দেশ করতে পারবে না।

বিএনপির এই নেতা আরও বলেন, তারা (ভারত) হয়ত মনে করেছে তারা বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ আর কোনো দেশ থেকে এসব পণ্য আনতে পারবে না।  এটা সম্পূর্ণ ভুল ধারণা।

তিনি আরও বলেন, অন্যের জন্য গর্ত করলে যে সেই গর্তে পরতে হয়- তার প্রমাণ শেখ হাসিনা। তিনি আপসহীন নেতৃত্ব বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে বন্দি রেখেছিলেন। ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ছাত্র-জনতা হত্যার দায় নিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। তিনি ভেবেছিলেন তার প্রভু ভারত সরকার তাকে টিকিয়ে রাখবেন কিন্তু পারেননি।

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শহিদ এবং আহতদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের অবদানের কথা স্মরণ করতে তাদের নামে স্থাপনা ও সড়কের নামকরণ করতে হবে। বিএনপি জনগণের দল। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে। পরে আহত ও নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত

news image

ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

news image

‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’

news image

অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা

news image

“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”

news image

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

news image

খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স

news image

“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”

news image

নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী

news image

৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান

news image

১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি

news image

একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত

news image

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

news image

শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

news image

মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!

news image

বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল

news image

বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল

news image

২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি

news image

নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির

news image

চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার

news image

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল

news image

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

news image

ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি

news image

বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা

news image

এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

news image

নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?

news image

৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

news image

করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই

news image

নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

news image

‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’