নবীন নিউজ ডেস্ক ২৬ জুন ২০২৪ ০৪:৩১ পি.এম
সংগৃহীত ছবি
জাতীয় সংসদে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চলতি অর্থবছরের ১১ মাসে দেশের সবচেয়ে বড় চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি হয়েছে ১১ কোটি ৩৪ লাখ টন। চলতি অর্থবছরের ১১ মাসে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানির এ কার্যক্রম থেকে রাজস্ব আয় হয়েছে চার হাজার ১০০ কোটি টাকার বেশি।
মঙ্গলবার (২৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান ও লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের করা লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে টেবিলে প্রশ্নোত্তর উপস্থাপিত হয়।
প্রতিমন্ত্রীর কাছে সংসদ সদস্য মাহবুব উর রহমান জানতে চান যে, চট্টগ্রাম নৌবন্দর থেকে ২০২২-২০২৩ অর্থবছরে কী পরিমাণ পণ্য বা মালামাল আমদানি ও রপ্তানি করা হয়েছে এবং বর্তমান ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে কমেছে না কি বেড়েছে?
খালিদ মাহমুদ চৌধুরী জানান, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর। দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ এবং কন্টেইনার পরিবাহী পণ্যের প্রায় ৯৮ শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হ্যান্ডলিং হয়। ২০২২-২০২৩ অর্থবছরে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ১১ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৬৪৩ টন পণ্য আমদানি-রপ্তানি করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ২০২২-২০২৩ অর্থবছরের জুলাই ২০২২ থেকে ২০২৩ সালের মে পর্যন্ত ১১ মাসে ১০ কোটি ৮০ লাখ ৩৬ হাজার ৪৪৬ টন পণ্য আমদানি-রপ্তানি হয়েছিল।
প্রতিমন্ত্রী জানান, ২০২৩-২০২৪ অর্থবছরের জুলাই ২০২৩ থেকে ২০২৪ সালের মে পর্যন্ত ১১ মাসে ১১ কোটি ৩৪ লাখ ৮৭ হাজার ৬৪৯ টন পণ্য আমদানি ও রপ্তানি হয়েছে, যা ২০২২-২০২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় পাঁচ দশমিক শূন্য পাঁচ শতাংশ বেশি।
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মে পর্যন্ত মোংলা বন্দরের কার্যক্রম থেকে মোট ২৯২ কোটি ৫১ লাখ টাকা এবং চট্টগ্রাম বন্দরের কার্যক্রম থেকে মোট রাজস্ব আয় হয়েছে চার হাজার ১৪৪ কোটি ৬৬ লাখ টাকা।
নবীন নিউজ/ পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন