বুধবার ০৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

পরকীয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে গলাকেটে হত্যা, যুবক আটক

নবীন নিউজ, ডেস্ক ২৬ জুন ২০২৪ ০৩:৪৭ পি.এম

ফাইল ছবি

সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে দীর্ঘদিন ধরেই পরকীয়া প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন এক যুবক। প্রস্তাব প্রত্যাখ্যান করায় সেই নারীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। হত্যার পর রক্তাক্ত ছুরি নিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন তিনি। পরে র‍্যাব এসে তাঁকে আটক করে। 

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকার সোহাগ মিয়ার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান। 

নিহত সুমাইয়া আক্তার রংপুর জেলার বদরগঞ্জ থানার মাসুদ রানার স্ত্রী। এই দম্পতির আড়াই বছরের এক মেয়ে সন্তান রয়েছে। তারা তিনজনই ওই বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বাস করে আসছিলেন। নিহতের স্বামী মাসুদ রানা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। 

গ্রেপ্তার শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২) নাটোর জেলার লালপুর উপজেলার বিজয়পুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি একই বাসায় পাশের রুমেই ভাড়া থাকতেন। পেশায় পোশাক শ্রমিক। 

বাড়ির মালিকের স্ত্রী আয়েশা আজকের পত্রিকাকে জানান, সুমাইয়ার মেয়ের কান্না শুনে ঘর থেকে বের হয়ে দেখেন হাতে রক্ত মাখানো অবস্থাতেই ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল শহিদুল ইসলাম। 

বাড়ির অন্য রুমের ভাড়াটিয়া মো. সবুজ বলেন, ‘বাড়ির মালিক ডাকলে আমি রুম থেকে বের হয়ে ওই রুমে গিয়ে দেখি নারীকে চাকু দিয়ে গলা কেটেছে। আর ওই লোক চাকু নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। পরে আমি বাইরে গিয়ে আরও কয়েকজনকে ডেকে এনে পুলিশে খবর দেই।’ 

ভাড়াটিয়া সবুজের স্ত্রী মেরিনা বলেন, ‘বাড়িওয়ালির ডাকে আমরা ঘর থেকে বের হয়ে দেখি শহিদুল সিঁড়ির ওপর ছুরি হাতে দাঁড়িয়ে আছে। তাও আমি সাহস করে ঘুরে ঢুকে দেখি সুমাইয়ার পুরো শরীরে রক্ত। শহিদুল আমাকে বলছিল, ভাবি মারিয়ামকে (সুমাইয়ার মেয়ে) সামলান, মারিয়ামের মা আর নেই। পরে আমার স্বামী আরও লোকজনকে ডেকে নিয়ে আসে।’ 

র‍্যাব জানায়, এক বছর ধরে একই বাসায় পাশাপাশি রুমে ভাড়া থাকার সুবাদে সুমাইয়া আক্তারের সঙ্গে বিদ্যুৎ এর পরিচিত। পরিচয়ের পর থেকেই সুমাইয়াকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বিদ্যুৎ। প্রস্তাব প্রত্যাখ্যান করায় আজ মঙ্গলবার দুপুরে সুমাইয়ার কক্ষে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে সুমাইয়ার গলায় আঘাত করে। এতে অচেতন হয়ে পরলে জবাই করে মৃত্যু নিশ্চিত করে। 

র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, শহিদুল ইসলাম বিদ্যুৎকে আটক করা হয়েছে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। 

নিহতের স্বামী মাসুদ রানা বাদী হয়ে এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করবেন বলে জানিয়েছে র‍্যাব।

নবীন নিউজ/এফ 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা