মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

জামিনে বের হওয়া যুবলীগ নেতার পায়ের রগ কাটলো প্রতিপক্ষ

নবীন নিউজ, ডেস্ক ২৫ জুন ২০২৪ ০৪:৪১ পি.এম

সংগৃহীত

হত্যা মামলায় জামিনে কারাগার থেকে বের হওয়ার তিনদিনের মাথায় হামলার শিকার হলেন নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়াড যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসু।

হামলাকারীরা হাসুর ২ পায়ে কুপিয়ে রগ কেটে দিয়েছে। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ জুন) সন্ধ্যায় হেমাঙ্গিনী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হাসানুর রহমান হাসু জানান, সোমবার সন্ধ্যায় শহরের কান্দিভিটুয়া এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে হাসপাতাল মসজিদে মাগরিব নামাজ পড়ে হেমাঙ্গিনী ব্রিজ এলাকায় আসেন। এ সময় নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান হিরো সমর্থক রাব্বির নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, গত ২২ জুন একটি হত্যা মামলায় জামিনে কারাগার থেকে বের হন হাসু। ওই হত্যা মামলা থেকে এ ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ থানায় আসেনি।

উল্লেখ্য, ঠিকাদারি কাজের টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে গত ১৬ এপ্রিল আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো ও হাসুর সমর্থকদের মধ্যে নাটোর পৌরসভায় সংঘর্ষ হয়। সংঘর্ষে রোকনুজ্জামানের হিরোর সমর্থক সমর্থক শিশির নিহত হন। শিশির হত্যা মামলায় কারাগারে আটক ছিলেন হাসু।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা