নবীন নিউজ, ডেস্ক ২৪ জুন ২০২৪ ০৯:৩০ এ.এম
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে নারীর ‘আত্মহত্যার’ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে প্রেমিক সোহাগের ঘরে ‘আত্মহত্যা’ করেন শান্তা আক্তার। এ ঘটনায় আজ রোববার দুপুরে শান্তার বোন বিউটি বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করেন। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে শান্তা আক্তারের সঙ্গে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা খালুয়াবাডী গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহাগের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক বছর আগে মোবাইল ফোনে তাদের পরিচয় হয়। এর পর থেকে তাদের দু’জনের মোবাইল ফোনে কথা হতো। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতেও যান তারা। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। এক সময় বিয়ের জন্য শান্তা প্রেমিক সোহাগকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। তখন নানা তালবাহানা শুরু করেন সোহাগ। এছাড়াও সোহাগ দুই লাখ টাকাসহ তিন ভরি স্বর্ণালঙ্কার নেন বলে দাবি শান্তার বোনের। সম্প্রতি বিয়ের দাবিতে শান্তা কালিহাতীতে আসেন। বিষয়টি স্থানীয় মাতবর ও গণ্যমান্য ব্যক্তিদের জানালেও কোনো প্রতিকার পাননি। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ছেলের পক্ষ নিয়ে শান্তাকে অপমান করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ওই নারী। বিয়ের দাবিতে পাঁচদিন আগে সোহাগের বাড়িতে অবস্থান শান্তা। এ ঘটনায় সোহাগ বাড়ি থেকে পালিয়ে যান। সোহাগের পালিয়ে যাওয়া, সোহাগের স্বজন ও স্থানীয় মাতব্বদের অপমান সইতে না পেরে ক্ষোভে শনিবার রাতে প্রেমিক সোহাগের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় পুলিশ সোহাগের বাবা নুরুল ইসলাম ও মা ছোবুরা বেগমকে আটক করেছে।
শান্তার বোন বিউটি বেগম বলেন, ‘শান্তা বিবাহিত। তাঁর একটি সন্তান রয়েছে। আমার বোনকে প্রেমের ফাঁদে ফেলে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত সোহাগের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মিন্টু চন্দ্র ঘোষ জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নবীন নিউজ/এফ
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা