ফিলিস্তিনিদের মতোই পোশাক, নিখুঁত ফিলিস্তিনি আরবি স্পষ্ট উচ্চারণে কথা বলে। আচার-আচরণ সবই তাদের মতো। মাঙ্কি টুপি কিংবা আরবীয় পাগড়িতে মুখ ঢাকা। চিৎকার করে ইসরাইলবিরোধী শ্লোগান দেয়, কখনো পাথর ছোড়ে ইসরাইলি সেনাবাহিনীর উদ্দেশ্যে। তবে বিক্ষোভ করতে করতে ইসরাইলি সেনাবাহিনীর কাছাকাছি পৌঁছতেই পুরোপুরি বদলে যায় তারা। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ জাপটে ধরে আশপাশের টার্গেটকৃত বিক্ষোভকারীদের।
তখন অন্যরা বাধা দিতে এলেই জামার ভেতর থেকে লুকানো পিস্তল বের করে গুলি ছুড়তে শুরু করে। এমন আচমকা পরিস্থিতিতে ছত্রভঙ্গ হয়ে পড়ে বিক্ষোভকারীরা। এরপর ইসরাইলি সেনারা ছুটে এসে গ্রেফতার করে নিয়ে যায় তাদের জাপটে ধরা বিক্ষোভকারীদের।
অনেকদিন ধরেই ফিলিস্তিনি বিক্ষোভকারীদের গ্রেফতার করতে এমন একদল গুপ্তচর কাজে লাগাচ্ছে ইসরাইল। সেনাবাহিনীর অধীনে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে এদের গড়ে তোলা হয়।
সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনের একটি হাসপাতালে অভিযান চালিয়ে আবারও আলোচনায় এসেছে ইসরায়েলি এই গুপ্তচর বাহিনী ‘মুস্তারিবিন’। হাসপাতালে অভিযান চালানো ওই গুপ্তচরেরা কয়েক দশকের চেষ্টায় ফিলিস্তিনি সম্প্রদায়ের সঙ্গে মিশে যায়।
মিডল ইস্ট আই-তে ৩০ জানুয়ারি প্রকাশিত রায়হান উদ্দিনের এক প্রতিবেদনে এই বাহিনীর কর্মকাণ্ডের কিছুটা উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কারও গায়ে চিকিৎসকের পোশাক। কেউ পরেছেন আরব মুসলিমদের লম্বা পাঞ্জাবি। আর কোনো কোনো নারী হিজাব পরে আছেন। সবার মুখে মাস্ক। ঠেলছিলেন হুইলচেয়ার। এভাবে গত ৩০ জানুয়ারি ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনের ইবনে সিনা হাসপাতালে অভিযান চালিয়েছিলেন ছদ্মবেশী ইসরায়েলি গুপ্তচরেরা।
ইসরায়েলের এই গুপ্তচর বাহিনী আরবিতে ‘মুস্তারিবিন’ হিসেবে পরিচিত। অর্থাৎ যারা আরবদের মতো পোশাক পরেন এবং কাজ করেন। হিব্রু ভাষায় এই বাহিনীকে বলা হয় ‘মিস্তারিভিম’। আরবি থেকেই শব্দটির উৎপত্তি।
ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী, রোগী ও বেসামরিক মানুষের বেশ নিয়ে ইসরায়েলি ওই গুপ্তচরেরা হাসপাতালটিতে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করেন। অভিযানের সময় ইসরায়েলি কর্মকর্তাদের একজন আরবিতে কথা বলেন বলে জানা গেছে।
ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, ভোর সাড়ে ৫টার দিকে এই অভিযান চালানো হয়। সময় লাগে মাত্র ১০ মিনিট।
ইসরায়েলি গুপ্তচরদের ফিলিস্তিনি বেশ নেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। বিশেষ এই বাহিনীর এ ধরনের অভিযানে যুক্ত হওয়ার এটিই সর্বশেষ ঘটনা।
এই বাহিনীর অস্তিত্বের খোঁজ পাওয়া যায় অনেক আগে বিংশ শতাব্দীতে, যখন ফিলিস্তিন ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে ছিল। ওই সময়ে ব্রিটিশ কর্তৃপক্ষ এই অঞ্চলে আরব জনগোষ্ঠীর মধ্যে অনুপ্রবেশ করতে জায়নবাদী মিলিশিয়াদের সঙ্গে কাজ করেছিল।
মুস্তারিবিনেরা শুধু গ্রেপ্তারই করে না; তারা ফিলিস্তিনিদের গুলি করে হত্যার জন্যও কুখ্যাত। ২০২১ সালের মে মাসে তারা ২৪ বছর বয়সী ফিলিস্তিনি আহমেদ ফাহাদকে গুলি করে হত্যা করে। তিনি ছিলেন আল-আমারি শরণার্থীশিবিরের বাসিন্দা।
ফিলিস্তিনের পশ্চিম তীরের শহরে শহরে ইসরায়েলের সামরিক অভিযান ক্রমেই বাড়ছে। এখন প্রায় প্রতিদিনই এ ধরনের অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে ‘মুস্তারিবিন’ সদস্যরাও অংশ নিয়ে থাকে।
চলতি বছরের জানুয়ারির শুরুর দিকে ইসরায়েলি সেনাবাহিনী তুলকারম শহরে দুদিন অভিযান চালিয়ে আট ফিলিস্তিনিকে হত্যা করেছিল। তারা বলেছিল, সেনাবাহিনী, সীমান্তরক্ষী, মুস্তারিবিন এবং সাধারণ গোয়েন্দা সংস্থাগুলো এই অভিযানে যুক্ত ছিল।
নিয়মিত সশস্ত্র বাহিনী-সমর্থিত এই গোপন শাখাগুলো বিক্ষোভে সাধারণ গুপ্তচরদের চেয়ে ভিন্নভাবে কাজ করে থাকে।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ