নবীন নিউজ, ডেস্ক ২২ জুন ২০২৪ ০২:০৪ পি.এম
কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় হবু বরের সঙ্গে ছবি প্রকাশ করে সুসংবাদ দিয়েছিলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সেসময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন শিগগিরই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। এবার জানা গেল তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন।
শোবিজ অঙ্গনে বিয়ে মানে খুব বেশি ধুমধাম আয়োজন সঙ্গে এত শত আলোচনা-সমালোচনা। সেক্ষেত্রে ব্যতিক্রম ছোট পর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক। কোনো ঢাকঢোল না পিটিয়েই চুপিসারে সেরে নিয়েছেন বিয়ে। নিজের নামের সার্থকতা রেখে গত সোমবার বিয়ের খবর প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।
ওইদিনই সামাজিক মাধ্যমে নিজের বিয়ের খবরটি প্রায় নিশ্চিত করেন অভিনেত্রী। জানান, পছন্দের মানুষটির সঙ্গেই আংটিবদল হয়েছে তার। এরপর গত শুক্রবার এক ফেসবুক পোস্টে হবু স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন চমক। সেখানেই নিজের বিয়ে সম্পন্নের পাকা খবর জানান অভিনেত্রী।
তবে এতেও শান্ত হননি চমক। বিয়ের খুবই সাদামাটা আয়োজন করে ভক্তদের আবারো চমকে দিয়েছেন তিনি। জানালেন, মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে সেরেছেন অভিনেত্রী!
শনিবার সামাজিক মাধ্যমে চমক লিখেছেন, ‘আমার জন্ম তারিখ ৯, তাই এ সংখ্যাটি আমার লাকি নাম্বার। তাই আমরা মাত্র নয় টাকা দেনমোহরের সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা বিশ্বাস করি, অর্থ কখনো দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না। আমরা এটুকুই বিশ্বাস করি, আমাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনো পরিমাপ করা যাবে না।’
ক্যাপশনে অভিনেত্রী আরো লিখেছেন, ‘খুবই সাদামাটাভাবে বিয়ের আয়োজন সারা হয়েছে। কয়েকজন আন্তরিক সুখী মানুষদের নিয়েই এই আয়োজন। মাদরাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে খাবার সেরেছি। যতটা ছিমছাম রাখা যায় আরকি। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি নিরন্তর ভালোবাসা রইলো।’
তবে বিয়ের খবর দিলেও এখনো হবু বরের পরিচয় দিচ্ছেন না চমক। তবে এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, চমকের হবু বরের নাম আজমান নাসির। তিনি পেশায় ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি চমকের সঙ্গে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে অভিনয় করেছেন তিনি।
চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন। লেখাপড়া শেষে ২০২০ সালে ছোট পর্দার অভিনয় শুরু করেন তিনি। কাজ করেছেন ওটিটিতেও।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’