বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

এক বাড়িতে মিলাদ এক বাড়িতে বিয়ে, সংঘর্ষে কনেসহ আহত ১০

নবীন নিউজ ডেস্ক ২২ জুন ২০২৪ ১০:০৩ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করা নিয়ে সংঘর্ষে কনেসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার(২১ জুন) বিকেলে উপজেলার বড়খাতা ইউনিয়নের রমনীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন— উপজেলার বড়খাতা রমনীগঞ্জ এলাকার আব্দুর রহমান (৪৫), তার স্ত্রী সাহিনা আক্তার সাইনা (৪০), তার মেয়ে বিয়ের কনে রুমানা আক্তার লিমা (১৯), ছেলে সাকিল (২২), সাইদের স্ত্রী হালিমা বেগম এবং অপর পক্ষে একই এলাকার আমির আলী (৫৫), রুহুল আমিন (২০), সাইফুল ইসলাম (১৪) ও নজরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, রুমানা আক্তার লিমার বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল নিজ বাড়িতে। পাশে আমির  আলীর বাড়িতে চলছিল মিলাদ মাহফিল। বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোর কারণে মিলাদে বিঘ্ন ঘটে। এ কারণে সাময়িক সময়ের জন্য বিয়ে বাড়ির গান থামাতে বলা হয়। কিন্তু তারা শব্দ না কমিয়ে উল্টো বাড়িয়ে দিলে প্রথমে এ নিয়ে বিতর্ক ও পরে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে বিয়ের অনুষ্ঠানের কনেসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

আহত কনে রুমানা আক্তার লিমা বলেন,আব্দুর রহমানের ছেলে এসে ভাইকে মারধর করে। একে একে তারা এসে বিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। খাবার সব নষ্ট করেছে তারা। 

আমির আলী বলেন, মিলাদের কারণে তাদের সাউন্ড কমাতে বলা হলে তারা উল্টো বাড়িয়ে দেয় এবং গালমন্দ করে। এ নিয়ে তারাই আমাদের ওপর হামলা চালিয়ে ৫ জনকে জখম করেছে।  

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ড. আল আকসা বলেন, আহতদের ১০ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকলে শঙ্কামুক্ত রয়েছেন। 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্র অফিসার পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিয়াজ আহমেদ সিপন/এনএফলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করা নিয়ে সংঘর্ষে কনেসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

গতকাল বিকেলে উপজেলার বড়খাতা ইউনিয়নের রমনীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— উপজেলার বড়খাতা রমনীগঞ্জ এলাকার আব্দুর রহমান (৪৫), তার স্ত্রী সাহিনা আক্তার সাইনা (৪০), তার মেয়ে বিয়ের কনে রুমানা আক্তার লিমা (১৯), ছেলে সাকিল (২২), সাইদের স্ত্রী হালিমা বেগম এবং অপর পক্ষে একই এলাকার আমির আলী (৫৫), রুহুল আমিন (২০), সাইফুল ইসলাম (১৪) ও নজরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানান, রুমানা আক্তার লিমার বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল নিজ বাড়িতে। পাশে আমির  আলীর বাড়িতে চলছিল মিলাদ মাহফিল। বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোর কারণে মিলাদে বিঘ্ন ঘটে। এ কারণে সাময়িক সময়ের জন্য বিয়ে বাড়ির গান থামাতে বলা হয়। কিন্তু তারা শব্দ না কমিয়ে উল্টো বাড়িয়ে দিলে প্রথমে এ নিয়ে বিতর্ক ও পরে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে বিয়ের অনুষ্ঠানের কনেসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

আহত কনে রুমানা আক্তার লিমা বলেন,আব্দুর রহমানের ছেলে এসে ভাইকে মারধর করে। একে একে তারা এসে বিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। খাবার সব নষ্ট করেছে তারা। 

আমির আলী বলেন, মিলাদের কারণে তাদের সাউন্ড কমাতে বলা হলে তারা উল্টো বাড়িয়ে দেয় এবং গালমন্দ করে। এ নিয়ে তারাই আমাদের ওপর হামলা চালিয়ে ৫ জনকে জখম করেছে।  

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ড. আল আকসা বলেন, আহতদের ১০ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকলে শঙ্কামুক্ত রয়েছেন। 

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্র অফিসার পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা