রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

ইসরায়েলের অনিশ্চিত ভবিষ্যতের মুখে পালাচ্ছেন পুঁজিবাদীরা

নবীন নিউজ ডেস্ক ২২ জুন ২০২৪ ০৯:৪৩ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

হামাসের সঙ্গে সংঘাতে ইসরায়েলি অপরাধযজ্ঞ বাড়তে থাকার কারণে ইসরায়েল থেকে ইহুদিবাদীদের বিপরীত অভিবাসন ও পুঁজি প্রত্যাহারের ঘটনা নজিরবিহীনভাবে বাড়ছে।

জানা গেছে, ২০২৩ সালে অধিকৃত অঞ্চল থেকে পুঁজি বিনিয়োগকারীদের পলায়নের চেষ্টা ২৩২ শতাংশ বেড়েছে। 

বিগত বছরগুলোতে ইসরায়েল তার অপরাধযজ্ঞের সাফাই দিয়ে আসার চেষ্টা করেছে। কিন্তু গাজার যুদ্ধ ইসরায়েলের আসল চেহারা পশ্চিমা নাগরিকদের কাছেও অতীতের তুলনায় অনেক বেশি স্পষ্ট করায় গত কয়েক দশকে এই প্রথমবারের মত ইসরায়েল কোটিপতিদের জন্য দশটি সর্বোচ্চ আকর্ষণীয় স্থান বা লক্ষ্যের তালিকা থেকেও বাদ পড়েছে। 

বিজিনেস ইনসাইডার জানিয়েছে, ২০২৩ সালে অধিকৃত অঞ্চল থেকে পুঁজি বিনিয়োগকারীদের পলায়নের চেষ্টা ২৩২ শতাংশ বেড়েছে। এ প্রসঙ্গে হেনলি এন্ড পার্টনার্স কোম্পানির রিপোর্টে বলা হয়েছে, চলমান যুদ্ধ নিরাপদ স্থান হিসেবে ইসরায়েলের চিত্রকে যে শুধু ধ্বংসই করেছে তা নয়, একইসঙ্গে এ যুদ্ধ ইসরায়েলের অর্থনৈতিক সাফল্যগুলোর জন্যও হুমকিতে পরিণত হয়েছে।  

অধিকৃত ফিলিস্তিনে ব্রিটিশ এই কোম্পানির ভোক্তাদের শীর্ষস্থানীয় উপদেষ্টা ড্যানি মার্কনি গাজায় জাতিগত শুদ্ধি অভিযান তথা গণহত্যা অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল দিনকে দিন বেশি নিঃসঙ্গ হচ্ছে বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, অব্যাহত যুদ্ধ সেইসব ধনী বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের উদ্বেগকে তীব্রতর করেছে যাদের ব্যবসায়িক বা অন্য কোনো স্বার্থ রয়েছে ইসরায়েলের বাইরে। কারণ অব্যাহত যুদ্ধ তাদের এইসব স্বার্থকে বিপদের মুখোমুখি করেছে। 

গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় কোনো কোনো দেশ তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আর এ বিষয়টি ইসরায়েলি পাসপোর্ট নিয়ে সফর করাকে দিনকে দিন বেশি কঠিন ও বিপজ্জনক করে তুলছে ঠিক যেভাবে বর্তমানে নানা স্থানে যাতায়াত ও যোগাযোগ ইহুদিবাদীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। 

হেনলি এন্ড পার্টনার্স কোম্পানির এই সিনিয়র উপদেষ্টা কোটিপতিদের জন্য বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দশটি বড় স্থান বা লক্ষ্যের তালিকা থেকে ইসরায়েলের বাদ পড়ার ঘটনাকে ভূমিকম্প-সমতুল্য ঘটনা বলে অভিহিত করেছেন। 

গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত ৩৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহতদ ও প্রায় এক লাখ ব্যক্তি আহত হয়েছে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ