নবীন নিউজ, ডেস্ক ২১ জুন ২০২৪ ০৬:০৮ পি.এম
রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রোতে ১৫ লাখ টাকার ছাগলকাণ্ডে আলোচিত রাজস্ব কর্মকর্তার ছেলে মুশফিকুর রহমান ইফাতের একের পর এক কাহিনী বেরিয়ে আসছে।
১৫ লাখ টাকায় ছাগল কেনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠায় ছাগলটি বাসায় নেননি ইফাত। অনুসন্ধান বলছে, শুধু ছাগল নয় গত কয়েক বছর ধরে বিভিন্ন খামারে গিয়ে কোরবানির পশু বুকিং দিয়েও শেষ পর্যন্ত নানা অজুহাতে বাসায় নিতেন না ইফাত। আর এতে মোটা অংকের ক্ষতির মুখে পড়তেন খামারিরা।
জানা গেছে, ইফাত ২০২১ সাল থেকে কোরবানির আগে বিভিন্ন খামারে গিয়ে পশু বুকিং দেন। তার চাহিদা ৫ থেকে ৬টি হলেও বুকিং দিতেন কয়েকগুণ বেশি। ফলে শেষ সময়ে এসে কয়েকটি পশু বুঝে নিলেও বাকিগুলোর বুকিং বাতিল করে দিতেন।
অনুসন্ধানে জানা গেছে, সদ্য শেষ হওয়া কোরবানির ঈদের আগে ঢাকার পার্শ্ববর্তী কেরানীগঞ্জের আটিবাজার এলাকার বুদ্দু ক্যাটেল ফার্ম ও আল আফরাজ ক্যাটেল ফার্মে একাধিক গরু ও মহিষ বুকিং দেন ইফাত। কিন্তু শেষ সময়ে এসে দুটি গরু নিলেও বাকিগুলো খামারেই রয়ে যায়।যার সত্যতা মেলে বুদ্দু ক্যাটেল ফার্মের ম্যানেজার জাহাঙ্গীর আলমের কথায়।
তিনি বলেন, 'দুইটা গরু নিছে। আমরা ধানমন্ডিতে দিয়া আসছি। একটা মহিষও বুকিং ছিল। বাসায় জায়গা না থাকার অজুহাত দেখিয়ে মহিষটা নেয়নি।'
বুকিং দিয়েও না নেওয়া বিশালদেহী মহিষটি অবিক্রিত রয়ে যায়। শুক্রবার বুদ্দু ক্যাটেল ফার্মের ভেতরে গিয়ে দেখা যায়, কালো রঙের মহিষটির খামারের ভেতরে বাঁধা রয়েছে। খামারের মালিক দেশের বাইরে থাকায় দাম জানা যায়নি। তবে খামার সংশ্লিষ্টদের মহিষের ছবিয়ে দেখিয়ে যে ধারণা পাওয়া যায় তাতে মহিষটির দাম কমপক্ষে ৫ থেকে ৬ লাখ টাকা।
ইফাতের স্বেচ্ছাচারিতার শিকার কেরানীগঞ্জের আরও একটি খামারের সন্ধান পাওয়া। আল আফরাজ নামের ওই খামার থেকেও ৭ লাখ টাকায় একটি গরু বুকিং দিয়েছিলেন ইফাত। কিন্তু সেখান থেকেও গরু বুঝে নেননি তিনি। খামারের মালিক মো. শুভ বলেন, 'সাত লাখ টাকা দামের একটি গরু নেওয়ার কথা বলে এক লাখ টাকা বুকিং দিয়েছিল। ঈদের ৫ থেকে ৬ দিন আগে সে জানায় গরু নিতে পারবে না। আমাকে অন্য কোথাও বিক্রি করে ফেলতে বলে। ওই সময় আমি কোথায় বিক্রি করব? পরে সাত লাখ টাকার গরু আমি সাড়ে ৫ লাখ টাকায় বিক্রি করি।'
এই খামারি আরও বলেন, 'আমার কাছে এই বছরই সে প্রথম আসে। পরে জানতে পারি, ওর গরু লাগে ৬-৭টা। কিন্তু বুকিং দেয় ১৩-১৪টা। শেষ সময়ে এসে ক্যান্সেল করে দেয়।'
ইফাতের বুকিং ফাঁদে পা দিয়ে বরিশাল ও চট্টগ্রামের খামারিরাও প্রতারিত হয়েছেন। ঈদের দুই মাস আগে জাতীয় প্রাণিসম্পদ মেলায়। বরিশাল থেকে আসা একটি গরু বুকিং দিয়েছিলেন ইফাত। পরে সেটি বাতিল করেন। চট্টগ্রামের সবচেয়ে বড় খামার সারাহ এগ্রো লিমিটেড থেকেও গরু বুকিং দিয়ে পরে আর বুঝে নেননি এই তরুণ।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. জাবেদ বলেন, '২০২১ ও ২০২২ সালে সে আমাদের এখানে আসে। তার বুকিং থাকতো সাত-আটটা। কিন্তু গরু নিতো এক-দুইটা। বুকিং ক্যান্সেল করতো একেবারে শেষ দিকে এসে।'
চট্টগ্রামের এই সফল খামারি আরও বলেন, ইফাতের এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে বুঝতে পারার পর প্রতিষ্ঠানের মালিক পক্ষ তাকে এড়িয়ে যায়। ২০২২ সালের পর আর কোনো বুকিং নেওয়া হতো না।
জানা গেছে, প্রতি কুরবানিতে ইফাতের ধানমন্ডির বাসায় কোরবানির জন্য ৬ থেকে ৭টি গরু নেওয়া হয়। যা শুধু তার পরিবারের পক্ষেই কোরবানি করা হয়।
ইফাতের বুকিং খেলায় বারবার ক্ষতির শিকার হওয়া এক খামারি নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা খামারে ২০২২ ও ২০২৩ গরু বুকিং দিয়ে শেষ সময়ে তা বাতিল করেছিলেন ইফাত। এমনকি সে খামারিদের সঙ্গে বাজে ভাষা ব্যবহার করে কথা বলতেন।
এ দিকে গরু কেনাবেচার সূত্রে ইফাতের বাসায় একাধিকবার যাওয়া এক খামারি জানান, ছাগলকাণ্ডে আলোচিত ইফাতের বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। তবে ছেলেকে অস্বীকার করে বাবা যে বক্তব্য দিচ্ছেন, সেটা রাজনৈতিক বক্তব্যের চেয়ে কম না। ইফাতও যে কথা বলছে, ইমরান ভাই (সাদিক এগ্রোর মালিক) তাকে দিয়ে ভিডিও করিয়েছে প্রচারের জন্য, এটাও একটা অনর্থক কথা। ইমরান ভাইর (সাদিক এগ্রো) মার্কেটিংয়ের প্রয়োজন নাই, সবাই চেনে।
ছাগলকাণ্ডে আলোচিত ইফাত ও তার বাবার পরিচয় প্রকাশ পাওয়ার পরে দেশ ছাড়তে তোড়জোড় শুরু করেছেন ইফাত। গতকাল বৃহস্পতিবার কারহাব বিডি নামের একটি ফেসবুক পেইজে নিজের চারটি বিলাসবহুল গাড়ি বিক্রির পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি উল্লেখ করেন, প্রাডো, সিভিস, মাজেসস্তা, প্রিমিও নামে তার চারটি গাড়ি আছে। যা তিনি এক মাসের মধ্যে বিক্রি করতে চান। গাড়ি বিক্রির কারণ হিসেবে তিনি উল্লেখ করেন দেশ ছেড়ে কানাডা চলে যাবেন।
ধানমন্ডি ও মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় প্রভাবশালীর পুত্র হিসেবে বেশ পরিচিত ছিলেন ইফাত। স্থানীয়দের কাছে বখাটে হিসেবে পরিচিত। বাবার ক্ষমতার প্রভাব ব্যবহার করে নানা অপকর্ম করে বেড়াতেন ইফাত। এমনকি কোটি টাকায় কেনা গাড়ি ব্যবহারের জন্য দিয়ে রাখতেন পরিচিত বন্ধু ও বড় ভাইদের।
ইফাতের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সব সময় বাবার ক্ষমতার প্রভাব দেখায় ইফাত। গণমাধ্যমে প্রকাশিত সব তথ্যই পরিচিতদের জানা। ইফাতের গাড়ি চারটা। কোনো গাড়িই ৫০ লাখ টাকার কমে নাই। তবে তার গাড়ি অন্যদের দিয়ে রাখতেন। নিজে একটা ব্যবহার করলেও বাকিগুলো এলাকার বড় ভাই, বন্ধু-বান্ধবের কাছে থাকত।’
ইফাতের পারিবারিক সূত্রে জানা গেছে, মুশফিকুর রহমান ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর বড় ছেলে। ১৯ বছর বয়স হলেও নিজের চেয়ে বড় এক তরুণীকে বিয়ে করেছেন। নিজের স্ত্রীকেও বিলাসবহুল ফ্ল্যাট কিনে দিয়েছেন। ইফাত রাজধানীর নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক পাস করেন।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন