নবীন নিউজ, ডেস্ক ২১ জুন ২০২৪ ০৩:৫৬ পি.এম
বাংলাদেশে শুটিং করার সময় সহ-অভিনেতাকে চড় মেরেছিলেন বলিউড তারকা নোরা ফাতেহি। অভিনেত্রীর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। এখানেই শেষ নয়, ওই সহ-অভিনেতার সঙ্গে ঝগড়ায়ও জড়িয়ে পড়েছিলেন বলে নোরা ‘দ্য কপিল শর্মা শো’তে প্রকাশ করেছেন।
কয়েক বছর আগে নিজের সিনেমা ‘অ্যান অ্যাকশন হিরো’র প্রচারে ওই সিনেমার অভিনেতা আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’তে হাজির হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী।
শো চলাকালীন একপর্যায়ে কপিলের সঙ্গে আলাপে নোরা ফাতেহির অনেক অজানা তথ্য বেরিয়ে আসে। নোরা বলেন, ‘একবার বাংলাদেশে শুটিং করার সময় এক অভিনেতা খারাপ আচরণ করেছিল আমার সঙ্গে। আমি তাকে চড় মারি এবং সে আমাকে পাল্টা চড় মারে।’
দিলবারখ্যাত অভিনেত্রী বলেন, ‘আমি তাকে পুনরায় চড় মারলে সে আমার চুল টেনে ধরেছিল। তারপর আমাদের বিশাল যুদ্ধ বেধে গেল। পরিচালক এসে তা থামায়।’
কবে এ ঘটনা ঘটেছিল কিংবা যার সঙ্গে ঝগড়া বেধেছিল, তিনি বাংলাদেশি না ভারতীয়, তা নোরা প্রকাশ করেননি।
২০২২ সালের শেষভাগে বাংলাদেশে এসেছিলেন নোরা ফাতেহি। এদিন, অনুষ্ঠানের আয়োজক মারিয়া মঞ্চে বলেছিলেন, নোরা ফাতেহি প্রথমবার বাংলাদেশে এসেছেন। কিন্তু মাইক্রোফোন হাতে নোরা ফাতেহি নিজেই জানান, এটি তাঁর দ্বিতীয় ঢাকা সফর।
এই মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন নোরা। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘বাহুবলী : দ্য বিগিনিং’, ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’।
হিন্দির পাশাপাশি দক্ষিণ ভারতের ছবিতেও নোরাকে দেখা যাচ্ছে। তেলুগু, মালয়ালাম ও তামিল ছবিতে তাঁর উপস্থিতি নজর কাড়ছে। তবে শুধু বড় পর্দায় নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় নোরা। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অনেক রিয়ালিটি শোতেও তাঁর পারফরম্যান্স নজরকাড়া।
মরক্কোর বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান ও হৃতিক রোশনের ভক্ত ছিলেন। তাঁদের অভিনীত সিনেমা দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু তাঁর রক্ষণশীল পরিবারে সেটা ছিল প্রায় অসম্ভব। অবশেষে বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রাখেন ২৩ বছরের নোরা। পাঁচ বছরের মাথায় তিনি তাক লাগিয়ে দেন।
নবীন নিউজ/এফ
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’