রবিবার ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিনোদন

প্রভাসের আতিথেয়তায় মুগ্ধ দীপিকা

নবীন নিউজ, ডেস্ক ২১ জুন ২০২৪ ১১:৪২ এ.এম

সংগৃহিত ছবি

দক্ষিণি তারকা প্রভাসের আতিথেয়তার কথা ফিল্ম পাড়ায় কান পাতলেই শোনা যায়। বিটাউন তারকাদের অনেকেই তাঁর আতিথেয়তায় মুগ্ধ। এবার এ তালিকায় যুক্ত হলো দীপিকা পাড়ুকোনের নাম। নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে জুটি বেঁধে আসছেন প্রভাস ও দীপিকা।

গত বুধবার মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে ছবি মুক্তির আগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই রাতে এক মঞ্চে বলিউড ও দক্ষিণি তারকাদের সমাগম হয়েছিল। এদিনের অনুষ্ঠানে প্রভাস আর দীপিকা ছাড়াও অমিতাভ বচ্চন, কমল হাসান উপস্থিত ছিলেন।

আগেই জানা গিয়েছিল এই ছবিতে অমিতাভ বচ্চন আসতে চলেছেন ‘অশ্বথামা’র ভূমিকায়। তবে কমল হাসানের চরিত্রকে ঘিরে এখনো পুরোপুরি খোলাসা করেননি নির্মাতারা। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব দেওয়া হয়েছিল দক্ষিণি তারকা রানা দাগ্গুবতীকে। রানার সঙ্গে এক খোলামেলা আড্ডায় অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকারা এই ছবি ঘিরে কিছু অভিজ্ঞতা মেলে ধরেছিলেন।

‘বিগ বি’–কে রানা প্রশ্ন করেন, সেটে কীভাবে তাঁরা সময় কাটাতেন? এর জবাবে মজার ছলে অমিতাভ বলেন, ‘সেটে আমরা একে অপরের পা ছোঁয়ার চেষ্টা করতাম।’ প্রভাস হাসতে হাসতে যোগ করেন, ‘অমিতাভ বচ্চনের পা প্রথমবার ছোঁয়ার পর উনি দ্বিতীয়বার তা না করার কথা বেশ কড়াভাবে বলেছিলেন। তিনি আমাকে রীতিমতো হুমকির সুরে বলেছিলেন, আবার যদি পা ছুঁই, তিনি আমার পা ছোঁবেন।’

এই প্যান ইন্ডিয়া তারকা অমিতাভ বচ্চনকে নিয়ে নিজের ছেলেবেলার স্মৃতিও স্মরণ করেন। তিনি বলেন, ‘ছোটবেলায় দেখেছি যে দক্ষিণে সব লম্বা পুরুষকে “অমিতাভ বচ্চন” বলে ডাকা হতো। আমি তাঁর প্রায় সব ছবি সমান আগ্রহ নিয়ে বারবার দেখেছি। অমিতাভ বচ্চনের মতো চুলের স্টাইল তখন তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল। তাঁর সঙ্গে কাজ করা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’

এ ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে কমল হাসানকে। তিনি ছবিটি নিয়ে বলেন, ‘নাগ অশ্বিন আমার কাছে প্রথম যখন এই কাহিনি নিয়ে এসেছিলেন, মনে হয়েছিল নেশা করে এসেছেন বোধ হয়। তাঁকে দেখতে যতটা সাধারণ মনে হয়, তাঁর কাহিনি আমার ততটাই অসাধারণ মনে হয়েছে।’

এদিনের অনুষ্ঠানের একপর্যায়ে অশ্বিন ছবির প্রথম টিকিট অমিতাভের হাতে তুলে দেন। ‘বিগ বি’ এই টিকিট আবার কমল হাসানের হাতে তুলে দেন। কমল হাসান তখন মজা করে বলেন, ‘এই মুহূর্তটা কয়েক দশক আগে এলে ভালো হতো। কারণ, “শোলে” ছবির টিকিটের জন্য আমি তিন সপ্তাহ অপেক্ষা করেছিলাম। ওই সময় যদি প্রথম দিনের প্রথম শো-এর টিকিট পেতাম, তাহলে সত্যি ভালো হতো।’

দীপিকাকে ধন্যবাদ জানিয়ে প্রভাস বলেন, ‘দীপিকা সুন্দরী, অভিনেত্রী হিসেবে দুর্দান্ত; সবচেয়ে বড় কথা তিনি সুপারস্টার। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ।’ এদিকে দীপিকাও হেসে প্রভাসের আতিথেয়তার গুণগান করেন। অভিনেত্রী বলেন, প্রভাস রোজ সেটে বাড়ি থেকে খাবার নিয়ে আসতেন। সে এলাহি আয়োজন থাকত। মনে হতো যেন ক্যাটারিং সার্ভিস। প্রভাসের কাছের মানুষেরা জানেন যে উনি হৃদয় থেকে সবাইকে খাওয়ান। ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কল্কি ২৮৯৮ এডি’।

নবীন নিউজ/আর

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

​কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'

news image

১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি

news image

হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই

news image

ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা

news image

৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও

news image

প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া

news image

বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

news image

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী

news image

ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী

news image

ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম

news image

‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’

news image

কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা

news image

বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা

news image

আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন

news image

৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক

news image

‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’

news image

আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা

news image

আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী

news image

বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী

news image

হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী

news image

বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান

news image

জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী

news image

‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’

news image

জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার

news image

‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’

news image

আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম

news image

অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার

news image

তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার

news image

প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা

news image

‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’