নবীন নিউজ, ডেস্ক ২০ জুন ২০২৪ ১২:৫২ পি.এম
সংগৃহীত ছবি
কোরবানি ঈদ শেষ হয়ছে। প্রতিবারের মতো এবারও কোরবানি নিয়ে বেশ আলোচনা হয়েছে। এসব আলোচনায় মাত্রা জুগিয়েছে কয়েকটি ঘটনা। এর মধ্যে একটি হলো ১৫ লাখ টাকার ছাগল নিয়ে ঘটা লঙ্কাকাণ্ড।
ঢাকার সাদিক এগ্রোর ছাগলটি নিয়ে বেশ চর্চা চলে সামাজিক যোগাযোগমাধ্যমে। কোরবানির জন্য ছাগলটি কেনা হয়েছে বলে পোস্ট দেয় মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। এরপরই ঘটে বিপত্তি।
সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে অনেকেই বলেন আলোচিত ওই তরুণ, রাজস্ব কর্মকর্তা ড. মতিউর রহমানের ছেলে। এরপর ড. মতিউর রহমানকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
যদিও বিষয়টি পরিষ্কার করেছেন ড. মতিউর রহমান। বেসরকারি একটি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয়ে কথা বলেছেন তিনি।
ড. মতিউর রহমান বলেন, ইফাত নামে আমার কোনো ছেলে নেই। এমনকি এই নামে আমার কোনো আত্মীয় বা পরিচিতও নন। আমার এক ছেলে এক মেয়ে। ছেলের নাম আহমেদ তৌফিকুর রহমান আর মেয়ের নাম ফারহানা রহমান। থাকে কানাডায়। বিদেশে পড়াশোনা করে এসেছে।
তিনি বলেন, ‘এসব ঘটনা জেনে আমার ছেলে বলেছে, যারা আমাদের বিরুদ্ধে সম্মানহানি করার চেষ্টা করছে, আমাদের হয়রানি করছে, আল্লাহ তাদের হেদায়েত করবেন। আপনি কারো সম্মানহানি করলে আল্লাহ আপনার সম্মানহানি করবে।’
তিনি আরও বলেন, কে বা কারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি এ বিষয়ে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহায়তা চেয়ে আইনি পদক্ষেপে যাচ্ছি।
রাজস্ব কর্মকর্তা বলেন, পেশাগত জীবনে মাথা উঁচু করে চাকরি করেছি। কখনো দুর্নীতির সঙ্গে আপস করিনি। কেউ যদি দুর্নীতির ন্যূনতম কোনো প্রমাণ দিতে পারেন, তাহলে যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব।
ড. মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকি ছিলেন বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। সরকারি চাকরি ছেড়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান।
নবীন নিউজ/এফ
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন