নবীন নিউজ, ডেস্ক ১৬ জুন ২০২৪ ০৪:২০ পি.এম
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় জুটি শাকিব-অপুর সন্তান আব্রাম খান জয়। বিয়ের পর থেকে ঈদ উৎসবে অংশ নেন অপু বিশ্বাস। এমনকি বিয়ের পর থেকে প্রতি বছর কোরবানি দেন। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান এই নায়িকা।
অপু বিশ্বাস বলেন, ‘২০০৮ সাল থেকে আমি শাকিবের সঙ্গে ঈদ করি। তবে এ জন্য আমার তেমন কোনো বাড়তি দায়িত্ব পালন করতে হয় না। তাছাড়া প্রথম প্রথম আমি বিষয়গুলো বুঝতাম না। তবে ২০১৫ সালের কোরবানির ঈদ আমি একাই সামলেছি। সে বছর আমার শাশুড়ি হজ করতে গিয়েছিলেন। এটা ছিল আমার জন্য নতুন অভিজ্ঞতা। কারণ বিয়ের আগে এ ধরনের কাজ আমাকে করতে হয়নি। বিয়ের পরেও যে খুব করতে হয়েছে এমন নয়। আমার শাশুড়ি সব কিছু সামলেছেন। আমার শ্বশুড়বাড়ির নিয়ম হলো, প্রথম কোরবানি হওয়ার পর ১০ কেজি মাংস রান্না করা। এ সময় খিচুড়িও রান্না করা হয়। এ ছাড়া আত্মীয়-স্বজনদের মধ্যে কোরবানির মাংস বন্টন তো আছেই। আমি নিজেও এ কাজগুলো করেছি।’
এ দিকে একমাত্র সন্তান আব্রাম খান জয় আসার পর ঈদ পরিকল্পনায় পরিবর্তন আসে বলে জানান অপু। তিনি বলেন, ‘জয় আসার পর ঈদের পরিকল্পনায় পরিবর্তন এসেছে। জয় তার বাবার সঙ্গে নামাজ পড়তে চায়। এবারও জয় ঈদের নামাজ বাবার সঙ্গে পড়বে। এবার ইচ্ছে আছে জয়ের পছন্দের মোরগ পোলাউ রান্না করার। সে খাসির মাংস খেতে চায় না। আমি চাচ্ছি এবার খাসির অন্য একটা রেসিপি করবো। ঈদের দিন বিকালে বেড়াতে যাওয়ারও পরিকল্পনা আছে।’
শাকিব-অপু এখন আলাদা থাকেন। তবে শ্বশুড়বাড়ির সঙ্গে অপুর সম্পর্কের ছেদ ঘটেনি। বিষয়টি জানিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘আমি মনেপ্রাণে তার (শাকিব খান) পরিবারের লোকজনকে সন্মান করি। তারাও আমাকে যথেষ্ট স্নেহ, ভালোবাসা দিয়েছেন। আমি এখন সন্তানের মা। আমার ছেলে যেহেতু মুসলিম, তাই তার কথা ভেবে আমিও কোরবানি দেই। আমি মনে করি, সন্তানের মঙ্গলের জন্য মায়ের এটা দেয়া উচিত।’
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’