নবীন নিউজ ডেস্ক ১৬ জুন ২০২৪ ০৯:৩৩ এ.এম
ফাইল ছবি।
তরুণীর সঙ্গে দীর্ঘদিনের প্রেম মাহাবুবের। মাহাবুব ওই প্রেমিকার বাসায় গিয়ে ওই তরুণীর বাবাকে বিয়ের কথা জানান। তবে ওই তরুণীর বাবা মাহাবুবের বাবা-মাকে ফোনে তার ছেলেকে নিয়ে যাওয়ার কথা জানালে তারা আসতে আপত্তি জানায়। এরপর জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে মাহাবুবকে নিয়ে যায়। তবে থানায় গিয়ে নিজের বেল্ট খুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মাহাবুব।
শনিবার (১৫ জুন) বেলা ১১টার দিকে বগুড়ার শিবগঞ্জ থানায় ভিকটিম সাপোর্ট সেন্টারে এ ঘটনা ঘটে।
পরে তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই যুবক সার্জারি বিভাগে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত। প্রেমিক মাহবুব শিবগঞ্জের নাটিমরিচাই গ্রামের আবু সালেহের ছেলে। তিনি পেশায় দিনমজুর।
মাহাবুবের বাবা আবুল হোসেন বলেন, সকালে থানায় যাওয়ার কথা ছিল। কিন্তু সময় মতো যেতে পারিনি। মাহাবুব আত্মহত্যার চেষ্টা করছে এমন একটি ভিডিও ফুটেজ দেখেছি। এখন আমার ছেলে ভালো আছে।
শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ জানান, পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে মাহাবুবের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার রাতে মাহাবুব ওই প্রেমিকার বাসায় যান। সেখানে যেয়ে ওই তরুণীর বাবাকে বিয়ের কথা জানান। তখন ওই তরুণীর বাবা মাহাবুবের বাবা-মাকে ফোনে তার ছেলেকে নিয়ে যাওয়ার কথা জানালে তারা আসতে আপত্তি জানায়। এরপর বাধ্য হয়ে ওই তরুণীর বাবা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। কিছুক্ষণ পরে পুলিশ গিয়ে মাহাবুবকে নিয়ে আসে। যেহেতু কোনো অভিযোগ ছিল না তাই সকালে মাহাবুবকে তার পরিবারের জিম্মায় দেওয়া হবে বলে মাহাবুবের পরিবারকে জানানো হয়। তবে বেলা ১১টার দিকে মাহাবুব নিজের বেল্ট খুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ সিসিটিভি দেখে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা