বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বাজারেও এবার ঈদের ধাক্কা

নবীন নিউজ, ডেস্ক ১৫ জুন ২০২৪ ০২:০৮ পি.এম

সংগৃহীত

ভোগ্যপণ্যের বাজারে আগুনে। সেই সাথে নতুন করে রয়েছে ঈদের ধাক্কা। আগে থেকেই চড়া চাল, ডাল, মাছ-মাংস, ডিম থেকে শুরু করে আলু-পেঁয়াজের দাম। কোরবানির ঈদের আগে নতুন করে বাড়লো সব ধরণের মসলার দাম। এর সাথে বেড়েছে-চিনি, সেমাই-সুজি, তরল দুধের দাম। অর্থাৎ ঈদের দিন যেসব খাদ্যপণ্যের ব্যবহার বেশি হবে, সেসব পণ্যের দাম নতুন করে বেড়েছে। এর ফলে খাদ্যপণ্য ক্রয়ে ভোক্তার ব্যয় আরো বাড়লো।

শুক্রবার (১৪ জুন) রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউনহল বাজার, কল্যাণপুর নতুন বাজারসহ আরো কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ক্রেতার উপস্থিতি কিছুটা কম থাকলেও পণ্যমূল্য ছিল ক্রেতার নাগালের বাইরে। 

বিক্রেতারা জানান, গত কয়েক দিনে অনেক মানুষ ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাওয়ায় বাজারে ক্রেতার উপস্থিতি কিছুটা কম। তবে জিনিস-পত্রের দাম কমেনি, বরং বেড়েছে। আর ক্রেতারা বলছেন, বাজারে কোনো পণ্যের কোনো রকম কমতি নেই, তবুও ব্যবসায়ীরা অহেতুক দাম বাড়িয়ে কষ্ট দিচ্ছে সাধারণ মানুষকে।

অপরদিকে বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়ীরা দাম বাড়ানোর জন্য শুধু অযুহাত খোঁজেন, সুযোগ পেলেই পণ্যের দাম বাড়িয়ে কষ্ট দেয় মানুষকে। এ বিষয়ে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান সময়ের আলোকে বলেন, ‘ভোগ্যপণ্যের বাজারে দেশের সাধারণ মানুষের স্বস্তি আর ফিরলো না। 

ঈদের আগে ব্যবসায়ীরা আরেকদফা সব ধরণের পণ্যের মূল্য বাড়িয়ে দেশের মানুষের পকেট কাটা শুরু করেছে। এতেই বোঝা যায়, বাজার চলছে ব্যবকসায়ীদের মন-মর্জি মাফিক। তারা যে অন্যায্যভাবে দফায় দফায় দাম বাড়িয়ে লুপাটপাট করছে-এগুলো দেখারও যেন কেউ নেই। তদারকি সংস্থাগুলোর এ ব্যাপারে যে কোনো মাথাব্যথায় নেই।’

বাজার ঘুরে দেখা গেছে, ডলারের দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধি, চাহিদা তুলনায় সরবরাহ কম থাকাসহ নানা অজুহাতে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন সব ধরনের মসলার। মসলা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত একমাসে ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা, আবার কোনো কোনো মসলার দাম তারও বেশি বৃদ্ধি পেয়েছে।

মানভেদে বর্তমানে প্রতি কেজি এলাচ ৪ হাজার ২০০ টাকা টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যেটা গত মাসে ছিল ৩ হাজার থেকে ৩ হাজার ৬০০ টাকা। গত বছর কোরবানির সময় একই এলাচ বিক্রি হয়েছে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকার মধ্যে।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কোরবানির ঈদের সময় দারুচিনির চাহিদা‌ অনেক বৃদ্ধি পেয়েছে। এই চাহিদার তুলনায় যোগান কম থাকায় গত একমাসে দারুচিনির দাম বেড়েছে ৫০ টাকা। গতমাসে দারুচিনি বিক্রি হয়েছে ৫০০ থেকে ৫৫০ টাকায়। এখন বিক্রি হচ্ছে ৫৬০ থেকে ৬০০ টাকা কেজি দরে। গত বছর কোরবানির সময় একই দারুচিনি বিক্রি হয়েছে ৪৬০-৫২০ টাকায়।

চাহিদা বেশি থাকায় গত একমাসের তুলনায় জিরার দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। এখন বাজারে মানভেদে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮৮০ টাকায়। যা গত মাসে ছিল ৬৬০ থেকে ৮৫০ টাকায়।

গতমাসের তুলনায় এ মাসে লবঙ্গর দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি লবঙ্গ বিক্রি হচ্ছে ১ হাজার ৭৬০ টাকা থেকে ২ হাজার টাকায়। যা গত মাসে ছিল ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৯০০ টাকার মধ্যে।

কোরবানির ঈদ আসলে বেড়ে যায় আদা, রসুন ও পেঁয়াজের দাম। গতমাসের তুলনায় এ মাসে এই তিনটি মসলার দামও বৃদ্ধি পেয়েছে। গতমাসে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকায় এই মাসের তা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। গত মাসের রসুন বিক্রি হয়েছে ২০০ থেকে ২২০ টাকায়, এ মাসে বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকায়। আর গত মাসের তুলনায় এ মাসে আদার দাম কেজিতে ১০০ টাকার মতো বৃদ্ধি পেয়েছে।

গত মাসে যে আদা বিক্রি হতো ২০০ থেকে ২২০ টাকায়, এই মাসে তা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। এয়াড়া আলুর কেজি ১০ টাকা বেড়ে হয়েছে ৬০ টাকা।

এছাড়াও এক মাসে অন্যান্য মসলারও দাম বেড়েছে। এর মধ্যে এখন ধনিয়া প্রতি কেজি ২৪০ থেকে ৩৬০ টাকা, যা গত মাসে ছিল ২৩০ থেকে ৩০০ টাকা। তেজপাতা বিক্রি হচ্ছে ২০০-৩০০ টাকা, যা গত মাসে ছিল ১৫০ থেকে ২৪০ টাকা। জয়ত্রী ৪ হাজার টাকা ও জয়ফল দেড় হাজার টাকায় বিক্রি হচ্ছে।

কোরবানির ঈদের জন্য মসলা কিনতে আসা এক ক্রেতার কাছে দাম সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বেশি না গত একমাস যে এলাচ নিয়েছে ৩৫০০ টাকা দরে, এখন চাচ্ছে ৪ হাজার টাকা। আদা গত মাসে নিয়েছিলাম ২০০ টাকায় এখন চাচ্ছে ৩৫০ টাকা। দোকানিকে জিজ্ঞাসা করলে বলে দাম বাড়ার ক্ষেত্রে আমাদের কোনো হাত নেই। এই দাম আমাদের মত সাধারণ ক্রেতাদের পকেটে কাটা ছাড়া আর কিছু না।

মসলার দাম বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত উল্লাহ বলেন, অন্যান্য মসলার দাম আমদানি খরচের হিসেবে তুলনামূলক বাড়েনি বরং কম রয়েছে। শুধু এলাচের দামটা একটু বেশি। কারণ বেশিরভাগ এলাচ আসে ভারত থেকে। সেখানে এবার গরমের কারণে উৎপাদন কম হয়েছে।

তিনি বলেন, এখন ডলারের দাম বেশি। বিশ্বব্যাপী মসলার দাম বেশি। মসলা আমদানিতে পরিবহন খরচ বেড়েছে। এসব কারণে দাম বেড়েছে। তিনি আরও বলেন, খুচরা বিক্রেতারা আবারও কিছুটা দাম বাড়িয়ে বিক্রি করছেন। পাইকারিতে দাম তার চেয়ে কম। খুচরা ব্যবসায়রিা ২০, ৫০, ১০০ টাকার করে মসলা বিক্রি করেন, সেজন্য তারা দর কিছুটা বেশি নিচ্ছেন। তাদের ঘাটতি বেশি।

এদিকে, মসলার পাশাপাশি ঈদকে সামনে রেখে বাড়তে দেখা গেছে সালাদের উপকরণ শসা, টমেটো ও গাজরের দাম। প্রতি কেজি শসা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা দিন আগেও ৮০ টাকা ছিল। একইভাবে বেড়ে টমেটো ১২০ টাকা, পুরাতন গাজর ৮০ টাকা ও নতুন গাজর ১৪০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। লেবু হালি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা দরে।

এদিকে, আবারও বেড়েছে ডিমের দর। বাজারে প্রতি ডজন ফার্মের বাদামি রংয়ের ডিম ১৬০ থেকে ১৬৫ এবং সাদা রংয়ের ডিম ১৫০ থেকে ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছুটা কমতির দিকে রয়েছে মুরগির বাজার। প্রতি কেজি ব্রয়লার ১৮০ থেকে ২০০ টাকা এবং সোনালি জাতের মুরগির কেজি ৩২০ থেকে ৩৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে ঈদের আরেক প্রয়োজনে উপকরণ পোলাওয়ের চালের দাম স্থিতিশীল রয়েছে। পোলাওয়ের চাল খোলা প্রতিকেজি ১২০ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত চাল ১৫০ থেকে ১৫৫ বিক্রি হচ্ছে। যদিও এসব প্যাকেটে সর্বোচ্চ খুচরা মূল্য দেওয়া রয়েছে ১৭০-১৭৫ টাকা।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন