নবীন নিউজ ডেস্ক ১২ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৭ পি.এম
সংগৃহীত ছবি
বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট। সমাধান না পেয়ে হন্যে হয়ে ঘুরছেন ক্রেতারা। কোথাও মিললেও তেলের সাথে কিনতে হচ্ছে অন্য পণ্য। যদিও খুচরা ব্যবসায়ীদের তীর ডিলারদের দিকে। যারা দায় চাপাচ্ছেন মিলারদের দিকে। এ যেন এক চোর-পুলিশ খেলা।
পাড়া-মহল্লার দোকান ঘুরে রাজধানীর কারওয়ান বাজারে পাঁচ লিটার তেলের বোতল কিনতে এসেছেন পেশায় গাড়িচালক জনি। কিন্তু বেশ কয়েকটি দোকান ঘুরেও অন্য পণ্য ছাড়া কিনতে পারছেন না সয়াবিন তেলের ৫ লিটারের বোতল।
জনি বলেন, কোনো দোকানেই মিলছে না পর্যাপ্ত তেল। মিললেও সঙ্গে কিনতে হচ্ছে অন্য পণ্য। তাও বিক্রেতাদের সঙ্গে কথা কাটাকাটির পর কিনতে হচ্ছে।
বাজারে তেলের এই তীব্র সংকট চলমান রয়েছে কয়েক সপ্তাহ ধরেই। অথচ বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ৩৫ শতাংশ। খুচরা ব্যবসায়ীদের বরাবরের মতোই অভিযোগ ডিলারদের দিকে।
আরও পড়ুন: বোতলের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম বেশি!
খুচরা ব্যবসায়ীরা বলেন, বাজারে পর্যাপ্ত তেল সরবরাহ করছে না ডিলাররা। দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। আবার তেল কিনতে গেলে সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করা হচ্ছে। এতে কিছুটা সরবরাহ সংকট তৈরি হয়েছে।
এদিকে ডিলারদেরও যেন যুক্তি প্রস্তুত। কারওয়ান বাজারের ভোজ্যতেল ডিলার মোহাম্মদ ইয়াসিন বলেন, কারওয়ান বাজারে প্রতিদিন চাহিদা ২০০ টনের বিপরীতে মিলছে ১০ টন। এর সঙ্গে মিল থেকেই প্রতি কার্টুনের সঙ্গে যুক্ত করে দিচ্ছে আটা, ডাল, সুজিসহ অন্য পণ্য।
উল্লেখ্য, প্রতিবছর রমজানের আগেই এমন তীব্র সংকট কেন হয় তার উত্তর জানতে সরকারি অধিদফতরের হস্তক্ষেপ কামনা করছেন বাজারে আগত সাধারণ গ্রাহকরা।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন