নবীন নিউজ, ডেস্ক ১৫ জুন ২০২৪ ০১:১২ পি.এম
রানওয়ে থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই এয়ার কানাডার একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। বিষয়টি নজরে এলে দেরি না করে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে ডিস্ট্রেস সিগন্যাল পাঠান বিমানের ক্রুরা। এরপরই কোনো হতাহতের ঘটনা ছাড়াই বিমানটি জরুরি অবতরণ করতে সক্ষম হয়েছেন পাইলট। ফলে এবারের মতো বিমানের ৩৮৯ যাত্রী এবং ১৩ জন ক্রু প্রাণে বাঁচলেন।
শনিবার সংবাদমাধ্যম প্রতিবেদনে বলা হয়, শুক্রবার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর এই ঘটনা ঘটে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে।
প্রতিবেদন সূত্রে ও ভিডিওতে দেখা যায়, শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৭ মিনিটে বোয়িং ৭৭৭ উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানের ইঞ্জিন থেকে প্রথমবার শিখা বিস্ফোরণ দেখা যায়। তখনো বিমানটি রানওয়ের ওপর দিয়ে উড়ছিল। এরপর আরো কয়েকটি বিস্ফোরণ দেখা যায়।
প্রতিবেদনে বলা হয়, প্রথমবার শিখা বিস্ফোরণের সাথে সাথে ফ্লাইটে থাকা ক্রু সদস্যদের সতর্ক করেন কর্তৃপক্ষ। এবং পাইলটের দক্ষ পরিচালনায় বিমানটি নিরাপদে অবতরণে সক্ষম হয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানানো হয়।
কয়েক মাস ধরে চলতে থাকা বোয়িং-এর ক্রাফটগুলো নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের সাথে যুক্ত হয়েছে এই ঘটনা।
মহাকাশচারী ক্রিস হ্যাডফিল্ড উড়ন্ত বিমানের একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, টেকঅফের সময় একটি ব্যাকফায়ারিং ইঞ্জিনের সাথে চ্যালেঞ্জিংভাবে মোকাবিলা করা পাইলট এবং তাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের দুর্দান্ত কাজ।
নবীন নিউজ/এফ
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ