নবীন নিউজ, ডেস্ক ১৫ জুন ২০২৪ ১০:২২ এ.এম
বলিউডে অভিষেক হচ্ছে আমিরপুত্র জুনায়েদ খানের। প্রকাশ্যে এসেছে প্রথম সিনেমার পোস্টার। জুনায়েদ খান অভিনীত ‘মহারাজ’-এর পোস্টারের পাশাপাশি এর মুক্তির তারিখও প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ জুন মুক্তি পাবে সিনেমাটি। সিনেমাটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাচ্ছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে। তবে সিনেমাটি মুক্তির আগেই সমস্যার শুরু। এর বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা, বজরঙ্গ দল।
সিনেমার গল্পে দেখা যাবে, একজন বিতর্কিত ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন তার নারী শিষ্যরা।
বলিউডের তারকা অভিনেতা আমির খানের ছেলে জুনায়েদ খানের প্রথম সিনেমা নিয়ে ঝামেলা বেঁধেই গেল। এই তরুণ অভিনেতার 'মহারাজ' সিনেমা মুক্তিতে স্থগিতাদেশ দিয়েছে গুজরাটের হাই কোর্ট।
ইন্ডিয়া টুডে বলছে, বিষ্ণুর অবতার কৃষ্ণের ভক্ত এবং বৈষ্ণবধর্মের একটি সম্প্রদায় বল্লভাচার্যের অনুগামীরা সিনেমা বন্ধের আবেদন করেন। ওই পিটিশনের ভিত্তিতে গুজরাট হাই কোর্টের বিচারপতি সঙ্গীতা ভিষেণ সিনেমাটির মুক্তিতে স্থগিতাদেশ দিয়েছেন। বিচারক তার অন্তর্বর্তীকালীন আদেশে আগামী ১৮ জুন এই বিষয়ে পরবর্তী শুনানির দিন রেখেছেন।
'মহারাজ' সিনেমার প্রিমিয়ার হওয়ার কথা ছিল আগামী ১৪ জুন নেটফ্লিক্সে। এটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। ১৮৬২ সালে ঘটে যাওয়া ‘মহারাজ লায়াবেল কেস’-এর ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে চিত্রনাট্য তৈরি করা হয়েছে। সিনেমার গল্পে দেখা যাবে, একজন বিতর্কিত ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন তার নারী শিষ্যরা।
সিনেমায় সাংবাদিক ও সমাজকর্মী করসনদাস মুলজির ভূমিকায় দেখা যাবে জুনায়েদকে। তার বিপরীতে ‘অর্জুন রেড্ডি’ খ্যাত অভিনেত্রী শালিনী পান্ডে কাজ করেছেন। এছাড়া অন্যতম ভূমিকায় অভিনয় করেছে ‘পাতাললোক’ ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা জয়দীপ আহলাওয়াত, যিনি ধর্মগুরুর চরিত্রে অভিনয় করেছেন।
বল্লভাচার্যের অনুগামীদের অভিযোগ, 'মহারাজ' সিনেমার বিষয়বস্তু জনশৃঙ্খলায় ফাটল ধরতে পারে এবং এমনকি এই সম্প্রদায়ের অনুগামীদের বিরুদ্ধে হিংসা উস্কে দিতে পারে।
আবেদনে বলা হয়, ১৮৬২ সালে ঘটে যাওয়া ‘মহারাজ লায়াবেল কেস’ এর রায় দিয়েছিলেন তৎকালীন ইংরেজ বিচারকরা। এছাড়া সিনেমাটি নিয়ে তেমন প্রচার না চালিয়ে এর মুক্তি পরিকল্পনা করা হয়েছে। এর কারণ এর চিত্রনাট্য সম্পর্কে নির্মাতারা বেশি তথ্য জানাতে দিতে চাননা।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’