নবীন নিউজ, ডেস্ক ১৫ জুন ২০২৪ ১০:১৬ এ.এম
নওগাঁর সাহাগোলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছালামকে কাফনের কাপড় ও চিরকুট পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (১৪ জুন) আব্দুস ছালাম আত্রাই থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
আব্দুস ছালাম জানান, আজ ভোরে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন আব্দুস ছালাম। এ সময় দেখতে পান তার ঘরের দরজার সামনে কাফনের কাপড় পড়ে আছে এবং কাপড়ের ওপর একটি চিরকুট রয়েছে।
চিরকুটে লেখা আছে, ‘মো. সালাম, তুই বেশি বারাগেছু। ভালো-মন্দ খেয়ে নে। তোর মরার সময় হয়ে গেছে। তোক কুরবানি দিমু ঈদের আগে। ইতি, তোর বাপ’। এ ঘটনায় একই গ্রামের বানেজ আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ছালাম।
তিনি বলেন, একই গ্রামের আহাদ আলীর ছেলে বানেজ আলীর সঙ্গে তার একটি মামলা চলছে। এরই জেরে বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে গ্রামের একটি চা-স্টলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় বানেজ আলী তাকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে চলে গিয়েছিলেন। তাই বানেজ আলিই এমন কাজ করতে পারে বলে ধারণা তার।
অভিযোগের বিষয়টি জানতে বানেজ আলীর মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হয়। মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
ইসলাম বলেন, কাফনের কাপড় ও চিরকুট লিখে হত্যার হুমকির ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুস ছালাম। তবে সেটি সত্যতা কতটুকু আছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা সঠিক হলে অভিযুক্ত ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা