নবীন নিউজ, ডেস্ক ১৪ জুন ২০২৪ ০১:৫৩ পি.এম
এই মুহূর্তে গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মধ্যে কতজন বেঁচে আছে তা কেউ জানে না বলে জানিয়েছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান ।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এই নেতা বলেছেন, “এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। কারও এ ব্যাপারে কোনো ধারণা নেই।”
গত সপ্তাহে গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে সামরিক অভিযান চালিয়ে চার জিম্মিকে মুক্ত করে দখলদার ইসরায়েলের সেনারা। ইসরায়েলে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর এসব জিম্মির আত্মীয়-স্বজন ও চিকিৎসকরা দাবি করেছেন, গাজায় তাদের ওপর নিয়মিত মানসিক নির্যাতন চালানো হয়েছে। এ কারণে এখন তারা মানসিক সমস্যায় ভুগছে।
এ ব্যাপারে প্রশ্ন করা হলে হামাসের এই নেতা সিএনএনকে বলেন, “যদি তাদের মানসিক সমস্যা থেকে থাকে তাহলে আমি মনে করি গাজায় ইসরায়েল যা করেছে সেটির জন্য হয়েছে।”
ওসামা হামদান দাবি করেছেন, গত বছরের ৭ অক্টোবর এসব জিম্মির শারীরিক অবস্থা যা ছিল— গাজা থেকে যখন তাদের মুক্ত করা হয় তখন শারীরিক অবস্থা আরও ভালো ছিল।
এছাড়া দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত না হওয়ার পক্ষেও সাফাই গেয়েছেন ওসামা হামদান। তিনি বলেছেন, যদি ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতির মাধ্যমে বাকি জিম্মিদের মুক্ত করতে চায় তাহলে এটি স্থায়ী যুদ্ধবিরতি হবে হবে, সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিতে হবে, ফিলিস্তিনিদের নিজেদের ভবিষ্যতের সিদ্ধান্ত নিজেদের নিতে দিতে হবে, গাজার ওপর থেকে অবরোধ তুলে নিতে হবে এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে হবে।
এছাড়া গত সপ্তাহে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশিত হামাসের গাজা শাখার প্রধান নেতা ইয়াহিয়া সিনাওয়ারের কথিত ফাঁসকৃত বার্তা নিয়েও কথা বলেছেন হামদান। তিনি জানিয়েছে, এগুলো সব মিথ্যা। ওয়ালস্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনের পক্ষে জোরালো কোনো প্রমাণ দিতে পারেনি।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ