নবীন নিউজ, ডেস্ক ১৪ জুন ২০২৪ ০১:২০ পি.এম
সম্পর্কের দুই বছর পর প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ইতোমধ্যে তারিখ প্রকাশ করে তাদের বিয়ের আমন্ত্রণ পাঠানো শুরু হয়েছে। আগামী ২৩ জুন মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে হবে সোনাক্ষী-জাহিরের বিয়ের অনুষ্ঠান।
ভারতীয় গণমাধ্যমের খবর, শুভ কাজটির আমন্ত্রণে একটি বিশেষ উপায় অবলম্বন করেছেন সোনাক্ষী-জাহির। তাদের বন্ধু এবং পরিবারের কাছে ‘কিউআর কোড’ পাঠিয়ে বিয়ের আমন্ত্রণ জানিয়েছেন তারা।
তার আগেই ফাঁস হয়ে গেল তারকা জুটির বিয়ের নিমন্ত্রণপত্র। সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক কখনওই রাখেননি সোনাক্ষী ও জাহির। কিন্তু বিয়ের পরিকল্পনা নিয়ে মুখে কুলুপ এঁটে ছিলেন। কিন্তু নিমন্ত্রণপত্র ফাঁস হতেই প্রকাশ্যে চলে এল তাদের বিয়ের অনুষ্ঠানের খুঁটিনাটি।
বিয়ের নিমন্ত্রণপত্রে রয়েছে চমক। ম্যাগাজিনের প্রচ্ছদের আদলে তৈরি হয়েছে এই নিমন্ত্রণপত্র। প্রচ্ছদে রয়েছে হবু দম্পতির একটি অন্তরঙ্গ ছবি। তারই সঙ্গে লেখা, ‘দ্য রিউমরস ওয়্যার ট্রু’।
এই নিমন্ত্রণপত্রে উল্লেখ রয়েছে, অতিথিদের এ দিনের ‘ড্রেস কোড’। উৎসবে পরার মতো মানানসই ‘ফর্মাল’ পোশাক পরতে বলা হয়েছে অতিথিদের। তবে, প্রত্যেককে লাল রঙের পোশাক পরতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ, আন্দাজ করাই যায়, এ দিন নববধূকেই শুধুমাত্র লাল রঙের পোশাকে দেখা যাবে।
সোনাক্ষী-জাহিরের বিয়ের আসর বসছে শিল্পা শেঠির রেস্তোঁরায়। ২৩ জুন রাত ৮টা থেকে বসবে বিয়ের আসর। নিমন্ত্রণপত্রে একটি ‘কিউ আর’ কোড রয়েছে, যেটি স্ক্যান করলেই নাকি শোনা যাচ্ছে হবু দম্পতির আমন্ত্রণবার্তা। সেই বার্তায় তারা বলেছেন, “গত সাত বছর ধরে আমরা একসঙ্গে আছি। এই সাত বছরে আমরা অনেক ভালবাসা, হাসি, আনন্দ, রোমাঞ্চ ভাগ করে নিয়েছিলাম, যার জন্য আজ আমরা এই সময়টাতে এসে পৌঁছেছি।”
একটা সময় সোনাক্ষী ও জাহিরের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল বি-টাউনে। সেই বিষয়ে তারা বলেন, “প্রেমিক-প্রেমিকা হিসেবে আমাদের নিয়ে গুঞ্জন ছিল। সেই ‘গুঞ্জন’ এবার সত্যি হচ্ছে। আর আমরা স্বামী-স্ত্রী হতে চলেছি। আপনাদের ছাড়া এই উদযাপন অসম্পূর্ণ। তাই ২৩ জুন আসুন আর আমাদের সঙ্গে পার্টি করুন। দেখা হচ্ছে।”
শোনা যাচ্ছে, ২৩ জুন নাকি আইনি মতেও বিয়ে করছেন সোনাক্ষী ও জাহির। এর মধ্যেই নাকি তারা একসঙ্গে থাকছেন।
উল্লেখ্য, সোনাক্ষী ও জাহির দু’জনে কাজ করেছেন ২০২২-এর ‘ডাবল এক্সএল’ ছবিতে।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’