নবীন নিউজ, ডেস্ক ১৩ জুন ২০২৪ ০৩:২৯ পি.এম
পূর্ব শত্রুতার জের ধরে কক্সবাজার টেকনাফের রেজাউল করিম (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রেজাউল করিম টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া বাসিন্দা মৃত হামিদ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাতটার দিকে শাহপরীর দ্বীপ রাস্তার মাথা নামক এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।
নিহতের মামা মোহাম্মদ আয়াস বলেন, প্রতিপক্ষের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। সকালে কক্সবাজার যাওয়ার উদ্দেশে আমি, শাহ এমরান, নুর করিম, রেজাউল করিমসহ চারজন একটি অটো রিকশায় করে কক্সবাজার যাচ্ছিলাম।
এসময় শাহপরীর দ্বীপ তিন রাস্তার মাথা নামক এলাকায় উত্তরপাড়ার বাসিন্দা এনামুল হক পেটানের ছেলে মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে কয়েকজন দা, লম্বা কিরিচ ও লোহার রড নিয়ে অটো রিকশাটির গতিরোধ করে। এসময় প্রাণে রক্ষার্থে রেজাউল করিমসহ চারজন পালানোর চেষ্টা চালায়।
ধাওয়া করে রেজাউল করিমের দুই হাত, দুই পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে মারাত্মক আহত করে মাটিতে ফেলে রাখা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাদ আলম কাকন বলেন, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। নিহত যুবকের শরীরের বিভিন্ন অংশে কোপানো চিহ্ন রয়েছে।
ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, পূর্ব শত্রæতা জের ধরে ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নবীন নিউজ/এফ
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা