নবীন নিউজ ডেস্ক ১০ জুন ২০২৪ ১২:০৫ পি.এম
সংগৃহীত ছবি
হজের অনুমোদনহীন ৩ লাখ হজযাত্রীকে পবিত্র মক্কা থেকে বের করে দিয়েছে সৌদি আরবের স্থানীয় কর্তৃপক্ষ। হজের সময় হজযাত্রীদের আগমনে মক্কায় ভিড় থাকে অনেক বেশি। এত মানুষের সমাগমে ব্যবস্থাপনায় একটু এদিক-সেদিক হলেই বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
গত বছর ১৮ লাখেরও বেশি মানুষ হজ করেছিলেন। এ বছর এ সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
সৌদির রাষ্ট্রয়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, যে ৩ লাখ মানুষকে মক্কা থেকে বের করে দেয়া হয়েছে তাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৯৯৮ জন বিদেশি। তারা হজের ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদিতে এসেছিলেন। এ ছাড়া মক্কা থেকে আরও ১ লাখ ৭১ হাজার ৫৮৭ জনকে বের করে দেয়া হয়েছে, যারা সৌদিতে থাকেন, কিন্তু তাদের কাছে হজ করার অনুমতি নেই।
ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য তার জীবদ্দশায় অন্তত একবার হজ পালন করা পবিত্র কোরআনের বিধান।
হজের আনুষ্ঠানিক অনুমতি ও প্যাকেজ অনেক মানুষের জন্য বেশ ব্যয়বহুল। এ ছাড়াও, কোটার কারণে প্রত্যেক দেশ থেকে সীমিত সংখ্যক মানুষ প্রতিবছর হজে যেতে পারেন। মূলত এসব কারণেই অনেক মানুষ অনানুষ্ঠানিক উপায়ে হজ পালনের চেষ্টা চালায়।
২০১৫ সালে মিনায় পদদলিত হয়ে প্রায় দুই হাজার ৩০০ মানুষ প্রাণ হারান। এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতেই এ বছর সৌদি কর্মকর্তারা বাড়তি সতর্কতা অবলম্বন করছে।
এদিকে গতকাল শনিবার ৮ জুন পর্যন্ত ১৩ লাখ নিবন্ধিত হজযাত্রী সৌদিতে এসে পৌঁছেছেন।
নবীন নিউজ/পি
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?