নবীন নিউজ, ডেস্ক ০৪ জুন ২০২৪ ০৬:০৭ পি.এম
এবার সমুদ্রের নিচে ৯৩ দিন সময় কাটিয়েছেন এক ব্যক্তি। একটি গুরুত্বপূর্ণ গবেষণার জন্য তিনি তিন মাসের বেশি সময় পানির নিচে থেকেছেন। বিজ্ঞানীরা দেখতে চেয়েছিলেন চাপযুক্ত পরিবেশে পানির নিচে বসবাসের ফলে মানুষের দেহে কি প্রভাব পড়ে। এতেই উঠে এসেছে চমকপ্রদ কিছু তথ্য।
৯৩ দিন আটলান্টিক মহাসাগরের নিচে কটিয়েছেন ৫৬ বছর বয়সি জোসেফ দিতুরী।প্রফেসর দিতুরি গত ১ মার্চ সমুদ্রের তলদেশে যান। সেখানে দীর্ঘ ১০০ দিন অতিবাহিত করে ১১ জুন ওপরে উঠে আসেন তিনি।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত নৌ ককর্মকর্তা। ইতিমধ্যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি দিন পানির নিচে থাকার রেকর্ডও গড়ে ফেলেছেন তিনি।
পৃথিবীতে যত মহাসাগর আছে তার তলদেশে ৮০ শতাংশ জায়গায় এখনো মানুষ পৌঁছাতেই পারেনি। এমন কি কোন যন্ত্রও পাঠানো সম্ভব হয়নি। মানুষ চাঁদে পৌঁছে গেছে, মঙ্গলে রোবট পাঠিয়েছে কিন্তু আমাদের নিজেদের গ্রহে থাকা সমুদ্রের তলদেশ সম্পর্কে ৮০ শতাংশই আজানা।
দিতুরি প্রথমে পানির চাপ এবং শতভাগ বিশুদ্ধ অক্সিজেন ছাড়া একটি হাইপের বাড়ির চেম্বারে থেকেছেন। এই পরীক্ষা চালানোর কিছুদিনের মধ্যেই তিনি সিদ্ধান্ত নেন এবার মহাসাগরের নিচে থাকবেন। সেই অনুযায়ী শুরু হয় প্রস্তুতি।
দিতুরি তার দলবল নিয়ে তৈরি করে ফেলেন একটা আন্ডার ওয়াটার পল। এই আন্ডার ওয়াটার পলের মধ্যে গড়ে তোলা হয় হাই ফেভারেট চেম্বার। সমস্ত কাজ গুছিয়ে নিয়ে চলতি বছরের ফেব্রæয়ারি মাসে আটলান্টিক মহাসাগরের উদ্দেশ্যে একাই পাড়ি দেন দিতুরি। তবে তার শারীরিক অবস্থা মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বিশেষজ্ঞরা নিযুক্ত ছিলেন সব সময়।
প্রায় ৩ মাস পানির নিচে থেকে ফিরে আসার পর দিতুরির শরীরে ঘটে আশ্চর্য জনক ঘটনা। তার শরীরের কোলেস্টরেলের মাত্রা ৭২ পয়েন্ট কমে যায় এবং প্রদাহ সৃষ্টিকারী পদার্থের পরিমাণ অর্ধেক হয়ে গেছে। শুধু তাই নয়, দিতুরির টেলোমেরেস তিন মাস আগের তুলনায় ২০ শতাংশ বেড়ে যায়। টেলোমেরেস হল উঘঅ এর আবরণ, যা ক্রোমোজোমের প্রান্তে পাওয়া যায় এবং যার দৈর্ঘ্য বয়সের সঙ্গে কমে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন- দিতুরির শরীরে উল্লেখযোগ্য এসব পরিবর্তন ঘটায় তার বয়স প্রায় ১০ বছর কমে গেছে।
দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রফেসর দিতুরির মধ্যে আরও কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- তার ঘুমের ব্যাপক উন্নতি হয়েছে, কোলেস্টরেল মাত্রা ও প্রদাহ অনেক কমে গেছে।
পানিরে নিচে যাওয়ার আগে এবং পরে প্রফেসর দিতুরির দেহে আরও সেসব পরিবর্তন হয়েছে আগামী কয়েক মাসে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তার ইচ্ছা নভেম্বরে স্কটল্যান্ডে ওয়ার্ল্ড এক্সট্রিম মেডিসিন কনফারেন্সে এই ফলাফল প্রকাশ করবেন তিনি।
এর আগে সমুদ্রের নিচে সবচেয়ে বেশিদিন থাকার রেকর্ড গড়েছিলেন দুইজন পেশাদার ডাইভার। তারা ২০১৪ সালে পানির নিচে ৭৩ দিন থেকেছিলেন।
প্রফেসর দিতুরি নিজেকে ‘ডক্টর ডিপ সি’ হিসেবে অভিহিত করে থাকেন। মেরিন সাইন্সে অভিজ্ঞতা আছে তার। এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পিএইচডি করেছেন তিনি। এর আগে কাজ করেছেন মার্কিন নৌবাহিনীতে। যেখানে ডাইভিং স্পেশাল অফিসার হিসেবে পদোন্নতি পেয়েছিলেন তিনি।
নবীন নিউজ/এফ
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন