বুধবার ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শিক্ষা

অপরিকল্পিত অবকাঠামো নির্মাণে হুমকির মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

নবীন নিউজ, ডেস্ক ০৪ জুন ২০২৪ ০৫:২৭ পি.এম

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টারপ্ল্যান ছাড়াই একের পর এক ভবন নির্মাণে বর্তমানে তা ধ্বংসের দ্বারপ্রান্তে । একটা সময়ে গাছ কাটার প্রতিবাদ করা শিক্ষকদের বেশিরভাগই এখন বন উজাড় করে ভবন নির্মাণের সহযোগী।

‘মাস্টারপ্ল্যান দাও, জাহাঙ্গীরনগর বাঁচাও’ আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্র সংগঠনগুলোও বিভক্ত হয়ে আছে। 

এতে একাধিক বন উজাড় করে ও লেক ভরাট করে ভবন নির্মাণ করলেও কার্যত কোনো বাধার মুখে পড়তে হচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসনকে।

বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণ ও গাছ কাটার বিষয়টি দেখভাল করেন রেজিস্ট্রার অফিসের এস্টেট শাখা। এ অফিস সূত্রে জানা যায়, ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৩৫০টি গাছ কাটা হয়েছে। যার মধ্যে রোববার (২ জুন) এক দিনেই গাছ কাটা হয়েছে প্রায় ২০০টি। তবে ২০২২ সালে গাছ কাটার সংখ্যা জানা যায়নি। এর বিপরীতে গত ছয় বছরে বৃক্ষরোপণ করা হয়েছে প্রায় ২৩৫০টি। ২০২৪ সালে এখনো বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কোথায় কোথায় গাছ লাগানো হয়েছে এই প্রশ্নের কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেনি কর্তৃপক্ষ।

২০১৮ সালে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাস হওয়ার মাধ্যমে এ পরিস্থিতি শুরু হয়। সে সময় মাস্টারপ্ল্যান না থাকায় পরিবেশবাদী সংগঠন ও সচেতন শিক্ষক-শিক্ষার্থীরা জোরালো আন্দোলন ও প্রতিবাদ গড়ে তুললেও তা উপেক্ষা করে প্রশাসন প্রকল্পে ১ হাজার ৪৪৫ কোটি টাকা ব্যয়ে ২১টি অবকাঠামো নির্মাণ শুরু করে। চলমান এ প্রকল্প ছাড়াও ভারত এবং বাংলাদেশের যৌথ অনুদানের মোট ৯৭ কোটি ৮৯ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে চারুকলা অনুষদ এবং ইনস্টিটিউট অব বিজনেস এডমিন্সট্রেশনের নিজস্ব অর্থায়নে ভবন নির্মাণে গত পাঁচ বছরে প্রায় তিন হাজার গাছ কাটা হয়েছে।

নবীন নিউজ/এফ 
 

আরও খবর

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

news image

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

news image

এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ

news image

এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট

news image

বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী

news image

৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম

news image

ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা

news image

‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি

news image

৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস

news image

তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার

news image

১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা

news image

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক

news image

বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট

news image

ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

news image

হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

news image

শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা

news image

রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ

news image

আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ

news image

স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল

news image

প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

news image

স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা

news image

আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে

news image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী 

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন

news image

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

news image

হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২

news image

১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ‌ ভর্তি বিজ্ঞপ্তি