নবীন নিউজ, ডেস্ক ০৪ জুন ২০২৪ ০১:৫৭ পি.এম
উত্তর গাজার ফার্মেসিতে সন্তানের জন্য দুধ খুঁজছিলেন ৩৩ বছর বয়সী আমিরা। কিন্তু এক বোতল দুধও খুঁজে পাননি। আল-আকসা মার্টারস হাসপাতালে আমিরা বলেন, ‘ইউসুফের (সন্তানের নাম) চিকিৎসা ও দুধ দরকার। কিন্তু গাজায় কোনো দুধ পাওয়া যাচ্ছে না।’
তিনি বলেন, ‘আমি তাকে খাওয়াই, কিন্তু দুধ পাওয়া যাচ্ছে না।’ সন্তানকে গম খাওয়ানোর কথা যখন আমিরা জানাচ্ছেন, তখন শিশু ইউসুফ একটি সরু বিছানায় শুয়ে ছিল। তার দুর্বল শরীরে টিউবের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছিল।
হামাসের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত ৩২ জন অপুষ্টিতে ভুগে মারা গেছে, যাদের বেশিরভাগই শিশু।
ইসরায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, হামাসের ওই হামলায় ইসরায়েলে এক হাজার ১৮৯ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অপরদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের পাল্টা সামরিক অভিযানে গাজায় ৩৬ হাজার ৪৩৯ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
তবে ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে বলেছে, শিশুদের ক্ষেত্রে এই পরিস্থিতি আরও খারাপ। গত শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতি পাঁচজন শিশুর মধ্যে চারজনই ৭২ ঘণ্টায় অন্তত একবার না খেয়ে সারাদিন পার করেছে। মূলত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা ঢুকতে না পারায় গাজার শিশুদের মধ্যে অপুষ্টি বেড়েছে।
গত জানুয়ারির মাঝামাঝি থেকে জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ গাজায় অপুষ্টির জন্য পাঁচ বছরের কম বয়সী ৯৩ হাজার ৪০০ জনেরও বেশি শিশুকে পরীক্ষা করেছে। তাদের মধ্যে ৭ হাজার ২৮০ জন তীব্র অপুষ্টিতে ভুগছে।
আল-আকসা মার্টারস হাসপাতালের মায়েরা তাদের অপুষ্ট সন্তানদের নিয়ে উদ্বিগ্ন দিন পার করছেন। ইউসুফ এবং আরেক শিশু সাইফ ভর্তি হওয়ার পর মায়েরা তাদের পাশে বসেছিলেন। হাসপাতালের দেওয়া খাবার খেয়ে তারা কতদিন বেঁচে থাকতে পারবেন এ নিয়েও চিন্তায় রয়েছেন তারা।
সাইফের মা নোহা বলেন, ‘এখানে যে সাহায্য আসে এবং শিশুদের দেওয়া হয় তার ওপর নির্ভর করতে হয়। সারারাত সে (শিশু সাইফ) কষ্ট পায়। তার অপারেশন হওয়ার কথা থাকলেও সেটা স্থগিত করা হয়েছে।’
হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ হাজেম মোস্তফা পরিস্থিতির অবনতির জন্য দক্ষিণের রাফা ক্রসিং বন্ধ করাকে দায়ী করেছেন। ক্রসিংটির মাধ্যমে মিসর থেকে গাজায় ত্রাণ ঢুকত। তবে ইসরায়েলি বাহিনী গত ৭ মে এর নিয়ন্ত্রণ নিয়ে ফেলে। তারপর থেকে ক্রসিংটি হয়ে কোনো সহায়তা ওই অঞ্চলে প্রবেশ করেনি। কোনো অসুস্থ বা আহত রোগী মিসরে চিকিৎসার জন্য যেতে পারেনি।
নিজের কার্যালয়ে এক রোগীর এক্স-রে দেখতে-দেখতে ডা. মোস্তফা বলেন, ‘ইসরায়েল শিশুদের জন্য খাবার, বিশেষ করে দুধের প্রবেশে বাধা দিয়েছে। এর ফলে শিশুদের শরীরে মারাত্মক দুর্বলতাসহ অসংখ্য রোগের সংক্রমণ দেখা দিচ্ছে। আমরা প্রচুর পরিমাণ দুধের চাহিদার কথা জানাচ্ছি যাতে মায়েরা তাদের সন্তানদের সুস্থ রাখতে পারেন।’
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ